বিধান সভা ভোটের আগে বাম কর্মী-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রায়গঞ্জের বিদায়ী কংগ্রেস বিধায়ক
Connect with us

রায়গঞ্জ

বিধান সভা ভোটের আগে বাম কর্মী-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রায়গঞ্জের বিদায়ী কংগ্রেস বিধায়ক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৪ মার্চ : ভোট বড় বালাই। বিধানসভা ভোট বৈতরনী পার হতে অবশেষে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের মত রাশভারি মানুষকেও বামফ্রন্ট কর্মিদের কাছে প্রকাশ্য মঞ্চে ক্ষমা চাইতে হল। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং বামফ্রন্ট্রের জোট হলেও সেই জোট ধর্মকে ভঙ্গ করে রায়গঞ্জ আসনে দীপা দাসমুন্সিকে প্রার্থী করেছিল কংগ্রেস।

সিপিএমের প্রার্থী হিসেবে ছিলেন প্রাক্তন সাংসদ মহঃ সেলিম। নির্বাচনে মহঃ সেলিম হেরে গিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের আগে সেই ইতিহাসকে মনে করিয়ে দিয়ে জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক মোহিত সেনগুপ্ত জোটের কর্মীসভায় ক্ষমা চাইলেন। সিপিএম নেতা উত্তম পালের দাবি মোহিত বাবু আবেগ তাড়িত হয়েই ক্ষমা চেয়েছেন।এটা না চাইলেও জোটের কোন ব্যঘাত ঘটত না। কারন এবারে বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করাই তাদের লক্ষ্য। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে কংগ্রেসের মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ বিধানসভা আসনে প্রার্থী হয়েছিলেন। নিঃস্বার্থভাবে এবং সর্বশক্তি দিয়ে রায়গঞ্জের সিপিএম এর নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছিলেন কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের প্রচারে। নির্বাচিনে পঞ্চাশ হাজারেরো বেশী ভোটে জয়ী হয়েছিলেন মোহিত সেনগুপ্ত। এর ঠিক আড়াই বছর পর ২০১৯ এর লোকসভা নির্বাচনে জোট ধর্ম ভেঙে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের বিরুদ্ধে দীপা দাসমুন্সীকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিল কংগ্রেস। ফলত রায়গঞ্জ কেন্দ্র থেকে হার মানতে হয়েছিল সিপিএমএর প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিমকে। সেইসময় থেকেই উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেসের সাথে সখ্যতা নষ্ট হয়েছিল সিপিএম এর। বিশেষ করে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম নেতা কর্মীরা কংগ্রেস তথা রায়গঞ্জের বিধায়কের মোহিত সেনগুপ্তের উপরে ক্ষুদ্ধ হয়েছিলেন। ২০১৬ সালের মতো ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম-কংগ্রেস জোট বাঁধে।

জোটের প্রার্থী হিসেবে রায়গঞ্জ বিধানসভা আসন কংগ্রেসের। খুব স্বাভাবিকভাবেই এবারেও রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে জোটের প্রার্থী বিদায়ী কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। কিন্তু লোকসভা নির্বাচনে সেলিমের বিরুদ্ধে কংগ্রেস দীপা দাসমুন্সীকে প্রার্থী করে বিশ্বাসঘাতকতা করেছে এই অভিযোগে ক্ষোভে ফুঁসতে থাকেন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বাম কর্মি সমর্থকরা। সম্প্রতি রায়গঞ্জ বিধানমঞ্চে সংযুক্ত মোর্চার এক কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাম কর্মী সমর্থকদের ক্ষোভ প্রশমনে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের সম্বব্য প্রার্থী প্রার্থী মোহিত সেনগুপ্ত। মোহিতবাবু বক্তব্য বলেন, লোকসভা নির্বাচনে জোট প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেওয়া তাদের ঠিক কাজ হয় নি। কংগ্রেসের এই সিদ্ধান্ত বাম কর্মি সমর্থকদের আহত করেছে।তার এই ভুল সিদ্ধান্তের জন্য উপস্থিত বাম কর্মি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন। মোহিতবাবুর প্রকাশ্যে মঞ্চে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াকে আলাদা গুরুত্ব দিতে রাজী নয় সিপিএম জেলা নেতারা।সিপিএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম পালের দাবি মোহিতবাবু কিছুটা আবেগ তাড়িত হয়েই এই ক্ষমা চেয়েছেন। বিধানসভা নির্বাচনে তাদের লক্ষ্য সংযুক্ত মোর্চা প্রার্থীদের জয়ী করা। সেই কাজ দলের কর্মি সমর্থকরা করবেন।

Continue Reading
Advertisement