"ভোটে লড়তে চাই না", জানালেন বিজেপির হাওড়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী
Connect with us

রাজনীতি

“ভোটে লড়তে চাই না”, জানালেন বিজেপির হাওড়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ মার্চ : রবিবার বিজেপি প্রকাশ করেছে তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা। হাওড়া দক্ষিণ কেন্দ্রের আসনে বিজেপি প্রার্থী করেছে রত্নিদেব সেনগুপ্তকে। তবে নাম ঘোষণার পর এদিন তিনি বলেন, “তিনি ভোটে দাড়াতে চান না”।

এর মধ্যে কোনও অসন্তোষ নেই। একেবারেই ব্যক্তিগত কারণে তিনি প্রার্থী হিসেবে এবার ভোটে থাকতে গররাজি। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে হাওড়া কেন্দ্র থেকে পদ্ম চিহ্নে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী লড়াই করেছিলেন রত্নিদেব সেনগুপ্ত। ভোট অবশ্য পরাজিত হন তিনি। একুশের ভোট দল তাঁর উপর আস্থা রাখলেও অবশ্য তিনি প্রার্থী হতে নারাজ। রন্তিদেব সেনগুপ্ত বিজেপির বহু দিনের সৈনিক। তিনি আরএসএস থেকেই উঠে এসেছেন রাজনীতির আঙিনায়।

Continue Reading
Advertisement