এসআইআর সম্পূর্ণ না হলে ভোট নয়! নির্বাচন কমিশনের উপর চাপ বিজেপির
Connect with us

ভাইরাল খবর

এসআইআর সম্পূর্ণ না হলে ভোট নয়! নির্বাচন কমিশনের উপর চাপ বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার (Voter List) বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision – SIR) নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে, চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি (Final Voter List) প্রকাশ পাওয়ার সম্ভাবনাও অনিশ্চিত। এই আবহেই সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।

এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (BJP State President, Samik Bhattacharya) স্পষ্ট জানিয়ে দেন, “নো এসআইআর, নো ভোট (No SIR, No Vote)। এসআইআর সম্পূর্ণ করেই নির্বাচন হওয়া উচিত।” একইসঙ্গে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar, Chief Election Commissioner) কলকাতায় এসে পরিস্থিতি সরেজমিনে দেখার আহ্বান জানান তিনি।

শমীকের দাবি, কে কার নাম কাটল বা ঢোকাল—এই বিতর্কে বিজেপির আগ্রহ নেই। তাঁদের মূল দাবি, ফর্ম সেভেন (Form 7) জমা দেওয়ার পূর্ণ সুযোগ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা। তাঁর কথায়, “বাংলার মানুষকে স্বচ্ছ ভোটার তালিকা দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব।”

Advertisement
ads

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা মামলাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি। শমীকের কটাক্ষ, রাজ্যে ভোটার তালিকা নিয়ে একটি ‘র‌্যাকেট’ কাজ করছে এবং যাচাইয়ের দায়িত্ব রাজ্য সরকারেরই। উদাহরণ টেনে তিনি বলেন, বাংলার ভোটার তালিকায় এমন নাম রয়েছে, যেখানে বয়স ও পারিবারিক তথ্য বিশ্বাসযোগ্য নয়—যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

Continue Reading
Advertisement