আর ফস্কা গেরো নয়! দূরপাল্লার ট্রেনে মালপত্রের ওজন নিয়ে কড়া রেল
Connect with us

ভাইরাল খবর

আর ফস্কা গেরো নয়! দূরপাল্লার ট্রেনে মালপত্রের ওজন নিয়ে কড়া রেল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দূরপাল্লার ট্রেনে সফরের সময় সুটকেস বা লাগেজের ওজন নিয়ে অনেক যাত্রীই তেমন ভাবনা চিন্তা করেন না। এখন পর্যন্ত সামান্য অতিরিক্ত ব্যাগ থাকলেও বড় সমস্যা বা আইনি জটিলতায় পড়তে হয়নি অধিকাংশ যাত্রীকে। কিন্তু এবার সেই নিয়মকে কঠোরভাবে কার্যকর করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। নির্দিষ্ট ওজনসীমার বাইরে অতিরিক্ত মালপত্র থাকলে যাত্রীদের দিতে হতে পারে বাড়তি ভাড়া, এমনকি মোটা অঙ্কের জরিমানাও (Penalty) গুনতে হতে পারে।

রেলের নিয়ম অনুযায়ী—

  • ফার্স্ট ক্লাস এসি (First Class AC) যাত্রী সর্বাধিক ৭০ কেজি মালপত্র বহন করতে পারবেন।

  • এসি টু টায়ার (AC Two Tier) যাত্রীদের জন্য সীমা ৫০ কেজি।

  • এসি থ্রি টায়ার (AC Three Tier) এবং স্লিপার ক্লাস (Sleeper Class)-এর যাত্রীদের জন্য সীমা ৪০ কেজি।

  • জেনারেল ক্লাস (General Class)-এর যাত্রী সর্বাধিক ৩৫ কেজি মালপত্র সঙ্গে নিতে পারবেন।

এই সীমার বেশি মালপত্র থাকলে অতিরিক্ত ভাড়া ধার্য হবে। এক রেল আধিকারিক জানিয়েছেন, ‘‘যাত্রীর ব্যাগ সামান্য ওজনে বেশি হলে ন্যূনতম হারে চার্জ (Charge) নেওয়া হবে। তবে লাগেজ অনেক ভারী হলে ফাইন (Fine) কার্যকর হবে, এবং সেই অঙ্ক নির্ভর করবে মোট ওজনের উপর।’’

Advertisement
ads

রেল সূত্রে খবর, ইতিমধ্যেই কয়েকটি স্টেশন (Stations) বাছাই করা হয়েছে যেখানে কঠোর নজরদারি শুরু হবে। যাত্রী যদি স্কুটার, সাইকেল বা অন্যান্য বড় জিনিসপত্র বহন করতে চান, তবে কোনও ভাবেই তা বিনামূল্যে নেওয়া যাবে না। কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের স্বাচ্ছন্দ্য (Comfort) ও সুরক্ষা (Safety) নিশ্চিত করার জন্যই নিয়ম মানায় জোর দেওয়া হচ্ছে।

Continue Reading
Advertisement