মুম্বইয়ে একসঙ্গে এশিয়া কাপ ও মহিলাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
Connect with us

খেলার খবর

মুম্বইয়ে একসঙ্গে এশিয়া কাপ ও মহিলাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার মুম্বইয়ের বোর্ড সদর দফতরে (BCCI Headquarters) একসঙ্গে দু’টি বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথমে প্রকাশিত হয় এশিয়া কাপের পুরুষ দলের তালিকা। কিছুক্ষণের মধ্যেই সামনে আসে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ (Women’s ODI World Cup) স্কোয়াড।

১৫ জনের এই দলটি ঘোষণা করেন নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar)। প্রত্যাশিতভাবেই নেতৃত্বে থাকছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তবে সবচেয়ে আলোচিত বিষয় ছিল শেফালি বর্মা (Shafali Verma) নিয়ে। বহুদিন ধরে জল্পনা চলছিল তাঁর প্রত্যাবর্তন নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত জায়গা হয়নি এই ব্যাটারের।

অন্যদিকে দীর্ঘ চোটের পর ফের জাতীয় দলে কামব্যাক করছেন রেনুকা সিং (Renuka Singh)। মার্চ মাসের পরে এটিই তাঁর প্রথম আন্তর্জাতিক প্রত্যাবর্তন। বল হাতে ধারাবাহিকতা ফেরাতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়। নির্বাচকরা তাঁকে নিয়ে ভরসা রাখায় উচ্ছ্বসিত ক্রিকেট মহল।

এই দিন বিশ্বকাপ স্কোয়াডের পাশাপাশি অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দলও ঘোষণা করেছে বোর্ড। সেই দলে প্রথমবার সুযোগ পেলেন সায়লী সাতঘরে (Sayali Satghare)।

Advertisement
ads

ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে আছেন: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা (ভাইস ক্যাপ্টেন), প্রতিকা রাওয়াল (Pratika Rawal), হার্লিন দেওল (Harleen Deol), জেমাইমা রদ্রিগেস (Jemimah Rodrigues), রিচা ঘোষ (Richa Ghosh), ইয়াসতিকা ভাটিয়া (Yastika Bhatia), দীপ্তি শর্মা (Deepti Sharma), স্নেহ রানা (Sneh Rana), আমনজোত কৌর (Amanjot Kaur), রাধা যাদব (Radha Yadav), শ্রী চারানি (Shree Charani), ক্রান্তি গৌড় (Kranti Goud), অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy), রেনুকা সিং।

Continue Reading
Advertisement