‘মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন’, রাজ্যবাসীকে আবেগঘন খোলা চিঠি বোসের
Connect with us

ভাইরাল খবর

‘মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন’, রাজ্যবাসীকে আবেগঘন খোলা চিঠি বোসের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলার প্রতি তাঁর টান শুরু থেকেই ছিল অপরিসীম। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার সময় জানিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে তিনি অনুপ্রাণিত। কিন্তু মেয়াদের প্রায় ২০ মাস আগেই আচমকা ইস্তফা (Resignation) দিয়ে পশ্চিমবঙ্গ ছাড়ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার কেরলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে রাজ্যবাসীকে একটি আবেগঘন খোলা চিঠি (Open Letter) লিখলেন তিনি।

চিঠির শুরুতেই রাজ্যবাসীকে নিজের ‘প্রিয় ভাই ও বোন’ বলে সম্বোধন করেছেন আনন্দ বোস। তিনি লিখেছেন, রাজভবনে তাঁর ইনিংস শেষ হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর সম্পর্ক কখনও শেষ হবে না। পশ্চিমবঙ্গকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ (Second Home) হিসেবে উল্লেখ করে তিনি জানান, এখানকার মানুষের ভালোবাসা, শিশুদের উচ্ছ্বাস আর প্রবীণদের স্নেহময় দৃষ্টি তাঁর কাছে অমূল্য স্মৃতি (Invaluable Memory) হয়ে থাকবে। মহাত্মা গান্ধীর উক্তি ধার করে তিনি লিখেছেন, “আমি বাংলাকে ছেড়ে যেতে পারি না, আর বাংলা আমায় যেতে দেবে না।”

চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙক্তি উল্লেখ করে তিনি সাধারণ মানুষের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়ার কথা বলেছেন। গ্রামের কুঁড়েঘরে বসে সাধারণ মানুষের সঙ্গে খাবার ভাগ করে নেওয়া বা তরুণ পড়ুয়াদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা তাঁকে সমৃদ্ধ (Enriched) করেছে। বিদায়বেলায় তিনি প্রার্থনা করেছেন, “আগামী দিনে বাংলা গৌরবের শিখরে পৌঁছাক। মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন।”

Advertisement
ads

এদিকে, আনন্দ বোসের এই আচমকা প্রস্থান নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ (Politically Motivated) বলে দাবি করেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার নতুন রাজ্যপাল হিসেবে আর এন রবি শপথ নেবেন। তবে বিদায়ী রাজ্যপাল স্পষ্ট করেছেন, তিনি বাংলার ভোটার এবং ভবিষ্যতে ভোটাধিকার প্রয়োগ করতে বা অন্য কোনোভাবে রাজ্যের সঙ্গে যুক্ত থাকতে তিনি আবারও ফিরে আসবেন।

Continue Reading
Advertisement