চকোলেটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়
Connect with us

মালদা

চকোলেটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, চাঁচল , ০৮ ফেব্রুয়ারি : দুই শিশুকে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে।রবিবার ঘটনায় চাঞ্চল্য চাঁচলের হবিনগর এলাকায়।

পরিবার সূত্রে জানা যায় বাড়ির সামনে ওই দুই শিশু খেলা করবার সময় চকলেটের প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত প্রতিবেশী ওই যুবক।মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে তাদের সাথে অশালীন আচরণ করার চেষ্টা করলে বাড়িতে পালিয়ে আসে তারা। এই ঘটনায় নিগৃহীত শিশুর বাবা জানিয়েছেন, এদিন বিকেলে বাড়ির পার্শ্ববর্তী স্কুলের সামনে তার শিশুকন্যা ও আরো এক প্রতিবেশী শিশু খেলা করছিল। সেসময় ওই যুবক সেখানে এসে দুই শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখায়। এরপরেই বাড়িতে নিয়ে গিয়ে তাদের অশ্লীল ভিডিও দেখিয়ে অভব্য আচরণের চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু কোনমতে তারা ছাড়া পেয়ে বাড়িতে চলে আসে। এরপরেই পরিবারের সদস্যদের গোটা বিষয়টি খুলে বলে। ঘটনায় ক্ষুব্ধ দুই শিশুর পরিবারের লোকেরা চড়াও হয় অভিযুক্তের বাড়িতে। বিষয়টি জেনে ওই দুই শিশুর অভিভাবক যুবকের বিরুদ্ধে চাচোল থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।