রায়গঞ্জে ভোটের ডিউটিতে এসে অঘটন! সিআরপিএফ জওয়ানের রহস্য-মৃত্যুতে চাঞ্চল্য
Connect with us

ভাইরাল খবর

রায়গঞ্জে ভোটের ডিউটিতে এসে অঘটন! সিআরপিএফ জওয়ানের রহস্য-মৃত্যুতে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনের (Assembly Election) ডিউটি করতে এসে মর্মান্তিক মৃত্যু হলো এক কেন্দ্রীয় বাহিনী (Central Forces) জওয়ানের। মৃত জওয়ানের নাম সুরেশ কুমার (৩০)। তিনি সিআরপিএফ-এর (CRPF) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ছত্তিশগড় রাজ্যের ফরিয়াবাদ থানার মদনপুর গ্রামের বাসিন্দা সুরেশ গত দশ দিন ধরে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত বামহা হাইস্কুলের অস্থায়ী ক্যাম্পে মোতায়েন ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯ টা ৫০ মিনিট নাগাদ ওই জওয়ান আচমকাই অসুস্থ (Suddenly Ill) হয়ে পড়েন। তাঁকে দ্রুত এবং আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের (Medical College Hospital) জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে এক তরুণ জওয়ানের মৃত্যু হলো, তা নিয়ে ধোঁয়াশা (Mystery) তৈরি হয়েছে।

রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ওই জওয়ান নির্বাচনের ডিউটি করতে এসেছিলেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের (Post-mortem) জন্য পাঠানো হয়েছে। আজ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ এবং সহকর্মী জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ইতিমধেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত (Investigation) শুরু করেছে।

Continue Reading
Advertisement