রাজ্যের খবর
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে? নির্ঘণ্ট ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) আবহের মধ্যেই ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তির (press release) মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক বৈঠকের (press conference) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
পরীক্ষার্থীরা ওই দিন সকাল ১১টা থেকে সংসদের নির্দিষ্ট ওয়েবসাইটগুলিতে (websites) নিজেদের ফলাফল দেখতে পারবেন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এ বছরই প্রথম সেমেস্টার পদ্ধতিতে (semester system) পরীক্ষা নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী তাদের ফলের অপেক্ষায় রয়েছেন।
সংসদ জানিয়েছে, মাধ্যমিকের ফল প্রকাশের ঠিক ৬ দিন পর উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে। উল্লেখ্য, ৮ মে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। পরীক্ষার্থীরা রোল নম্বর (roll number) এবং রেজিস্ট্রেশন নম্বর (registration number) ব্যবহার করে অনলাইনে মার্কশিট দেখতে পাবেন। পরবর্তীকালে স্কুল থেকে মূল মার্কশিট ও সার্টিফিকেট (certificate) সংগ্রহ করা যাবে।
যে ওয়েবসাইটগুলিতে ফল দেখা যাবে:
