ট্রাইব্যুনালের তালিকায় ‘গরম তাওয়ায় জলের ছিটে’! সাপ্লিমেন্টারি তালিকায় সুযোগ পেলেন কত জন
Connect with us

ভাইরাল খবর

ট্রাইব্যুনালের তালিকায় ‘গরম তাওয়ায় জলের ছিটে’! সাপ্লিমেন্টারি তালিকায় সুযোগ পেলেন কত জন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রথম দফার হাইভোল্টেজ ভোটগ্রহণ। তার ঠিক প্রাক্কালে বুধবার ভোররাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নং ১’ প্রকাশ করল নির্বাচন কমিশন। মূলত ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ যাওয়া নিয়ে আইনি লড়াইয়ে (Legal battle) থাকা ‘বিচারাধীন’ ভোটারদের ভাগ্য নির্ধারিত হলো এই তালিকার মাধ্যমে।

কমিশন সূত্রে খবর, ট্রাইব্যুনালে কমবেশি ৬৫০টি মামলা নিষ্পত্তি (Disposal) হয়েছে। যার মধ্যে মাত্র ১৩৯ জনের নাম তালিকায় যুক্ত হয়েছে। অর্থাৎ, আগামীকাল প্রথম দফার নির্বাচনে এই ১৩৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার (Right to vote) প্রয়োগ করতে পারবেন। এর ফলে প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০ জন।

তবে এই তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক (Controversy)। তৃণমূলের দাবি, প্রায় ২৭ লক্ষ মানুষের নাম অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে, সেখানে মাত্র ১৩৬ জনের নাম ফেরানো ‘গরম তাওয়ায় জলের ছিটের’ সমান। এই গণহারে নাম বাতিলের অভিযোগে কলকাতা হাইকোর্টে (High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিচারপতি ঝুমা সেন এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, পর্যাপ্ত নথিপত্র (Documents) না থাকায় জুডিশিয়াল অফিসাররা নামগুলো বাদ দিয়েছেন। সুপ্রিম কোর্টের ১৪২ ধারার নির্দেশ অনুযায়ী, ট্রাইব্যুনালের এই প্রক্রিয়া চলবে ২৭শে এপ্রিল পর্যন্ত, যা দ্বিতীয় দফার ভোটারদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement