ভাইরাল খবর
শিলিগুড়িতে মোদীর মুখে রিচা ঘোষের প্রশংসা! নারী শক্তি ও ক্রীড়া উন্নয়নে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ রাজনীতির ময়দানে উত্তপ্ত লড়াইয়ের মাঝেও শিলিগুড়ির জনসভায় আচমকা ফিরে এল বাইশ গজের সাফল্যের কথা। শিলিগুড়ির ঘরের মেয়ে তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women’s Cricket Team) তারকা উইকেট-কিপার ব্যাটার রিচা ঘোষের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। শিলিগুড়ির কাওয়াখালির জনসভা (Public Meeting) থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, রিচার আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক স্তরের সাফল্য বাংলার প্রত্যেকটি মেয়ের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা (Inspiration)।
প্রধানমন্ত্রী এদিন আবেগপ্রবণ সুরে বলেন, “উত্তরবঙ্গের মেয়ে রিচা ঘোষ যখন মাঠে লম্বা লম্বা ছক্কা মারে, তখন তাঁর সেই আত্মবিশ্বাস আমাকেও অনুপ্রাণিত করে। বিজেপি চায় এ রাজ্যের প্রত্যেকটি মেয়ের মধ্যে রিচার মতোই জেদ আর আত্মবিশ্বাস (Self-confidence) গড়ে উঠুক।” উত্তরবঙ্গের ক্রীড়া প্রতিভার কথা মাথায় রেখে তিনি প্রতিশ্রুতি দেন যে, বিজেপি সরকার রাজ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় (Sports University) তৈরি করবে, যার সবচেয়ে বেশি সুফল পাবে এই অঞ্চলের তরুণ প্রজন্ম।
নারী শক্তির ক্ষমতায়ন (Women Empowerment) ও আর্থিক নিরাপত্তার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এক বড় ঘোষণা করেন। তিনি জানান, “বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলার মেয়েদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই টাকা আপনাদের অধিকার, কেউ ছিনিয়ে নিতে পারবে না।” রাজনৈতিক পর্যবেক্ষকদের (Political Observers) মতে, রিচা ঘোষের মতো স্থানীয় ‘আইকন’-কে (Icon) সামনে রেখে মোদী একদিকে যেমন উত্তরবঙ্গের মানুষের আবেগকে (Emotion) স্পর্শ করলেন, অন্যদিকে ৩ হাজার টাকার প্রতিশ্রুতি দিয়ে নারী ভোটারদের বিশেষ বার্তা দিলেন। প্রথম দফার নির্বাচনের আগে মোদীর এই ‘রিচা-স্তুতি’ শিলিগুড়ির যুবসমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনার (Enthusiasm) সৃষ্টি করেছে।


