আর জি কর ফাইলস খুলতেই আইনি খাঁড়া! সিবিআই স্ক্যানারে ৩ সাসপেন্ডেড আইপিএস
Connect with us

রাজ্যের খবর

আর জি কর ফাইলস খুলতেই আইনি খাঁড়া! সিবিআই স্ক্যানারে ৩ সাসপেন্ডেড আইপিএস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের গতি বহুগুণ বাড়িয়ে দিল সিবিআই (CBI)-এর বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)। এই অভিশপ্ত রাতের ঘটনার প্রমাণ লোপাট এবং প্রকৃত অভিযুক্তদের আড়াল করার অভিযোগে এবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে এসেছেন কলকাতার ৩ ‘দুঁদে’ পুলিশ আধিকারিক। এই মামলার সূত্র ধরে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার (Former Police Commissioner) বিনীত গোয়েলকে আগামী সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রসহ হাজির হওয়ার জন্য সমন (Summon) পাঠিয়েছে সিবিআই।

এরই মধ্যে, শুক্রবার সিবিআই দপ্তরে হাজিরা দেন তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। কেন্দ্রীয় গোয়েন্দারা এই দুই আইপিএস (IPS) আধিকারিককে বেশ কয়েক ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ (Interrogation) করেন এবং ঘটনার রাতের পদক্ষেপ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি (Documents) সংগ্রহ করেন। ২০২৪ সালের ৮ আগস্টের ঘটনার পর শিয়ালদহ আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও, নির্যাতিতার পরিবার দাবি করেছিল যে আসল অপরাধীরা এখনও আড়ালে রয়ে গেছে।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিনীত গোয়েল ও ইন্দিরা মুখোপাধ্যায়কে চাকরি থেকে নিলম্বিত (Suspended) করা হয়েছে। হাই কোর্টের নির্দেশে গঠিত সিবিআই-এর বিশেষ দল এখন ঘটনার রাত থেকে দেহ সৎকার পর্যন্ত পুরো ঘটনাক্রম খতিয়ে দেখছে। এই প্রেক্ষিতে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকেও জেরা করা হয়েছে। অন্য দিকে, এই জেরা পর্ব শুরু হতেই রাজ্যের বর্তমান মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন সিপি বিনীত গোয়েলের সরাসরি গ্রেফতারি (Arrest) দাবি করে সুর চড়িয়েছেন।

Continue Reading
Advertisement