ভাইরাল খবর
SSKM-এ নাবালিকার শ্লীলতাহানি! অভিযুক্ত এনআরএস কর্মী গ্রেপ্তার, রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের
ডিজিটাল ডেস্কঃ এসএসকেএম (SSKM) হাসপাতালে নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্যভবন (Swasthya Bhaban)। কীভাবে হাসপাতালের ট্রমা কেয়ার (Trauma Care) সেন্টারের মতো সংবেদনশীল জায়গায় এমন ঘটনা ঘটল, তা জানতে তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর (Health Department)।
সূত্রের খবর, বুধবার পরিবারের সঙ্গে ১৫ বছরের এক নাবালিকা এসেছিল এসএসকেএম হাসপাতালে। অভিযোগ, সেই সময় এনআরএস (NRSMC&H)-এর অস্থায়ী কর্মী (temporary staff) অমিত মল্লিক (Amit Mallick) নিজেকে চিকিৎসক (doctor) পরিচয় দিয়ে ওই কিশোরীকে ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে (toilet) নিয়ে যায়। সেখানেই তাকে যৌন নিগ্রহ (sexual assault) করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর এক চিকিৎসক লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। অমিত মল্লিকের বিরুদ্ধে পকসো (POCSO) আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, অমিত পূর্বে এসএসকেএম হাসপাতালে কর্মরত ছিলেন এবং বর্তমানে এনআরএস-এ অস্থায়ীভাবে কাজ করছিলেন। হাসপাতালের একাংশের দাবি, অমিত নিয়মিত এসএসকেএমের বিভিন্ন বিভাগে যাতায়াত করতেন এবং প্রায়ই রোগী পরিবারের সঙ্গে দালালি (touting) করতেন।
এখন প্রশ্ন উঠছে— হাসপাতালে প্রাক্তন কর্মী কীভাবে অনায়াসে ওয়ার্ডের ভিতর ঢুকলেন? ট্রমা কেয়ার সেন্টারের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন নিরাপত্তা ভাঙন (security breach) কীভাবে সম্ভব?
এই ঘটনার সম্পূর্ণ রিপোর্ট চেয়ে এসএসকেএমের এমএসভিপি (MSVP)-র কাছে লিখিত নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য সচিব (Health Secretary) নিজে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। তাঁকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট (detailed report) জমা দিতে বলা হয়েছে।


