জম্মুর মিলিটারি স্টেশনের আকাশে দেখা মিলল ড্রোন। জারি সতর্কতা
Connect with us

দেশ

জম্মুর মিলিটারি স্টেশনের আকাশে দেখা মিলল ড্রোন। জারি সতর্কতা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৮ জুন : জম্মুর বায়ুসেনা বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উদ্ধার ড্রোন। এবার ঘটনাস্থল জম্মুর কালুচক মিলিটারি স্টেশন। জানা গিয়েছে, সোমবার ভোর তিনটে নাগাদ এই মানববিহীন উড়ন্ত যান (UAV)-টি ভারতীয় সেনার জওয়ানদের নজরে আসে।

রবিবারের হামলার পর সেনা সতর্কই ছিল। ড্রোনটিকে দেখা মাত্রই সেটিকে নিষ্ক্রিয় করতে ড্রোনটি লক্ষ্য করে গুলি চালায় সেনা। প্রায় ২০-২৫ রাউন্ড গুলি চালানো হয়। এরপর ড্রোনটির আলো নিভে গিয়ে সেটি অন্ধকারে হারিয়ে যায়। সেটিকে খুঁজে বার করার জন্য আপাতত বড় মাপের তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যে গোটা এলাকায় হাই এলার্ট জারি করা হয়েছে। জারি রয়েছে সার্চ অপারেশনও।সেনা বাহিনীর তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “২৭-২৮ জুনের মধ্যরাতে দুটি ভিন্ন ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায় রত্নুচক-কালুচক মিলিটারি এলাকায়। নিরাপত্তাবাহিনীদের নজরে পড়তেই হাই অ্যালার্ট জারি করা হয়। ড্রোনগুলি লক্ষ্য করে গুলি চালায় কুইক রিঅ্যাকশন টিম, তবে দুটি ড্রোনই পালিয়ে যায়। সেনাবাহিনীর তৎপরতার কারণেই বড় নাশকতা এড়ানো সম্ভব হল। অতি সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনী এবং গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।”

আরও খবর পড়ুন : আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে দুই দুষ্কৃতী

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *