করনদীঘিতে ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের নাবালিকা! পুলিশের জালে ৫৫ বছরের ধৃত প্রতিবেশী
Connect with us

উত্তর দিনাজপুর

করনদীঘিতে ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের নাবালিকা! পুলিশের জালে ৫৫ বছরের ধৃত প্রতিবেশী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানা এলাকায় এক চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি এক নাবালিকাকে ধর্ষণের পর তাকে হুমকি দিয়ে চুপ করিয়ে রেখেছিলেন। পুলিশের দাবি, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ ছিল।

মঙ্গলবার করনদীঘি থানার পুলিশ ৫৫ বছর বয়সী হৃদয় সিংহ (Hridoy Singh) নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে ইসলামপুর মহকুমা আদালতে হাজির করে। পারগাও গ্রামের বাসিন্দা এই অভিযুক্তের বিরুদ্ধে এবার যেই নাবালিকার অভিযোগ, তার বয়স মাত্র ১৩ বছর। অভিযোগ, হৃদয় সিংহ তাকে ধর্ষণ করে এবং পরে কাউকে কিছু না বলতে হুমকি দেয়। কিছুদিন পর নাবালিকাটি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে এই ঘটনা ধীরে ধীরে প্রকাশ পায়। পরিবারটি স্থানীয় করনদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে ও অভিযুক্তকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় সিংহের বিরুদ্ধে ইতিপূর্বেও কমপক্ষে দু’জন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তবে সেসময় গ্রামবাসীরা অর্থদণ্ডের মাধ্যমে সেই বিষয়গুলো নিষ্পত্তি করে নেন। কিন্তু এবার পরিবারটি পুলিশি অভিযোগ করতে এগিয়ে এলে তদন্তের পালা শুরু হয়।

Advertisement
ads

এই মামলাকে ঘিরে পারগাও গ্রামে এখন তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেয়েটির পরিবার ও এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত জোরদার করেছে এবং আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

Continue Reading
Advertisement