Connect with us

মালদা

লকডাউন ভঙ্গকারীদের লালারস পরীক্ষার উদ্যোগ মানিকচকে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , মানিকচক ১১ই সেপ্টেম্বর :  লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে লালারস পরীক্ষার উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। লকডাউনের দিন পথে অযথা ঘোরাফেরা করতে দেখলেই পাকড়াও করছে পুলিশ প্রশাসন।তারপর স্বাস্থ্য দপ্তরের তরফে অমান্যকারীদের করা হচ্ছে করোনা পরীক্ষায় লালারসের নমুনা সংগ্রহ। শুক্রবার সকাল থেকেই মানিকচক ও মথুরাপুর স্ট্যান্ড চত্বরে লকডাউন অমান্যকারীদের পাকড়াও করে লালারস পরীক্ষা করে প্রশাসন।

করোনার সংক্রমণ এড়াতে রাজ্য প্রশাসনের তরফে শুক্রবার রাজ্য জুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। লকডাউনের দিন মানুষ যাতে সচেতন থাকে সেই দিকেই লক্ষ্য রয়েছে প্রশাসনের। সেই লক্ষ্যে মানিকচক ব্লকের দুটি জায়গায় এই লকডাউন ভঙ্গ কারীদের জন্য লালারস পরীক্ষা শিবির করেছে প্রশাসন। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা, ব্লকের জয়েন্ট বিডিও রমেশ চন্দ্র মন্ডল, পুলিশ প্রশাসনের অন্যান্য কর্তারা।

দুটো শিবির থেকে প্রায় ৩০০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সারাদিন ধরেই এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর সুত্রে। এ প্রসঙ্গে মানিকচক ব্লক জয়েন্ট বিডিও রমেশ চন্দ্র মন্ডল জানান, ব্লকের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চলছে লালারস পরীক্ষা। লকডাউন বন্ধ করে যারা পথে বেড়াচ্ছেন তাদেরকে সতর্ক করতেই লালারস পরীক্ষা করা হচ্ছে।কয়েকদিনের মধ্যেই রিপোর্ট বেরিয়ে আসবে। কারো রিপোর্ট পজিটিভ আসলে সেফ হোমে পাঠানো হবে তাদের। মানুষ যাতে অযথা পথে না বেড়ায় সে দিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ।

দেখুন ভিডিও :

Advertisement
ads

পাশাপাশি সকল মানুষকে নিজের থেকে টেস্ট করবার জন্য এগিয়ে আসার বার্তা দিয়েছেন ডঃ হেম নারায়ণ ঝা। যদিও জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, শুধু লকডাউন ভঙ্গকারীদের জন্য নয় সকল স্তরের মানুষকে সচেতন করতেই এদিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মানিকচকে লালারস পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।