ভাইরাল খবর
দ্বিতীয় বিয়ে বিতর্কে আইনি জট, হাইকোর্টে আগাম জামিন পেয়ে স্বস্তিতে হিরণ
ডিজিটাল ডেস্কঃ দ্বিতীয় বিয়ে (second marriage) ঘিরে আইনি জটিলতায় (legal complication) আপাতত স্বস্তি পেলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁর আগাম জামিন (anticipatory bail) মঞ্জুর করেছে। ফলে আপাতত গ্রেফতারির (arrest) আশঙ্কা কাটল।
অভিযোগ, প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তিনি দ্বিতীয়বার বিবাহ করেছেন। এই অভিযোগে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় (Anindita Chatterjee) আনন্দপুর থানায় (Anandapur Thana) লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রতারণা (cheating) ও বৈবাহিক আইন লঙ্ঘনের প্রসঙ্গ তোলা হয়েছে।
ঘটনার সূত্রপাত বারাণসীতে (Varanasi) গোপন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় (social media) প্রকাশের পর। এরপরই আইনি পদক্ষেপ নেওয়া হয়। সম্ভাব্য গ্রেফতারি এড়াতে হিরণ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। তাঁর আইনজীবীর দাবি, অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত বিবাদের ফল। আদালতকে তিনি তদন্তে (investigation) সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে আপাতত আইনি সুরক্ষা মিললেও মামলার তদন্ত ও নিম্ন আদালতে (lower court) প্রক্রিয়া চলবে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।


