শুভেন্দু জমানার প্রথম মাসেই বিরাট রদবদল! ১৭৯ জন আইপিএস বদলি ও পদোন্নতির তালিকা প্রকাশ
Connect with us

ভাইরাল খবর

শুভেন্দু জমানার প্রথম মাসেই বিরাট রদবদল! ১৭৯ জন আইপিএস বদলি ও পদোন্নতির তালিকা প্রকাশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার পুলিশ প্রশাসনে (Police Administration) বড়সড় রদবদল করল সরকার। একসঙ্গে ১৭৯ জন আইপিএস (IPS) ও শীর্ষ পুলিশ আধিকারিকের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি ডায়মন্ড হারবার (Diamond Harbour) সহ মোট ১২টি পুলিশ জেলার পুলিশ সুপার (SP)-কে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, বারুইপুর পুলিশ জেলার এসপি শুভেন্দ্রা কুমারকে কলকাতা পুলিশের (Kolkata Police) ওয়্যারলেস শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারের এসপি ঈশানী পালকে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের ডেপুটি কমিশনার (DCP) পদে নিয়োগ করা হয়েছে।

বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (Joint CP-Administration) করা হয়েছে। জলপাইগুড়ির এসপি অমরনাথ কে পদোন্নতি পেয়ে উত্তরবঙ্গ ইন্টেলিজেন্স ব্যুরোর (Intelligence Bureau) ডিআইজি (DIG) হয়েছেন। পুরুলিয়ার এসপি বৈভব তিওয়ারিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (Armed Police) পদে আনা হয়েছে।

তালিকায় পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর, জলপাইগুড়ি, বারাসাত, ডায়মন্ড হারবার, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বীরভূম, বাঁকুড়া, হাওড়া গ্রামীণ, পুরুলিয়া এবং হুগলি গ্রামীণ জেলার এসপিদের বদলির কথা উল্লেখ রয়েছে।

Advertisement
ads

এছাড়াও সিআইডি (CID), এসটিএফ (STF), আইবি (IB), বিভিন্ন রেঞ্জের ডিআইজি (DIG) এবং আইজিপি (IGP) পদেও একাধিক পরিবর্তন করা হয়েছে। অনেক আধিকারিককে নতুন দায়িত্বের পাশাপাশি পদোন্নতিও দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, নতুন সরকার গঠনের পর প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবেই এই ব্যাপক রদবদল করা হয়েছে। পুলিশ প্রশাসনের কার্যকারিতা বাড়ানো এবং নতুন কর্মপদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement