কলকাতা
বিলাসবহুল বাংলো থেকে একাধিক অ্যাকাউন্ট—দুর্নীতির অভিযোগে ধরা পড়লেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার
ডিজিটাল ডেস্কঃ অবশেষে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation – KMC) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোঙদার (Partha Chongdar)। কোটি টাকার অজানা উৎসের সম্পত্তি (Undisclosed Property) এবং বিপুল আর্থিক লেনদেনের (Financial Transactions) অভিযোগে শুক্রবার তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (Anti-Corruption Branch – ACB)। সেদিনই তাঁকে আদালতে তোলা হয়।
সূত্রের খবর, পার্থর সরকারি বেতন (Salary) ও সম্পত্তির পরিমাণের মধ্যে কোনো সঙ্গতি নেই। তাঁর নামে রয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Accounts), গোল্ড বন্ড (Gold Bonds) এবং ইনস্যুরেন্স পলিসি (Insurance Policy)। শুধু তাই নয়, স্ত্রীর ও শ্বশুরবাড়ির সদস্যদের নামে খোলা অ্যাকাউন্টে (Accounts) কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। অভিযোগ, নিজেই সেই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত অর্থ জমা করতেন, যাতে টাকার প্রকৃত উৎস গোপন থাকে।
তদন্তে আরও জানা গিয়েছে, বোলপুরে (Bolpur) পার্থর নামে একটি বিলাসবহুল বাংলো (Luxury Bungalow) রয়েছে। কলকাতার একাধিক এলাকায় ফ্ল্যাট (Flats) কেনার পাশাপাশি স্ত্রীর নামে বিভিন্ন বিনিয়োগও (Investments) করেছেন তিনি। এমনকি বিদেশ সফরের (Foreign Tours) নথিও মিলেছে।
২০২৩ সালে পুরসভার ভিতরেই প্রথম ওঠে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সেই সময়ই বিষয়টি পাঠানো হয় দুর্নীতি দমন শাখা (ACB)-র কাছে। তদন্তে মারাত্মক অসঙ্গতি (Discrepancy) ধরা পড়ায় তাঁকে পুরসভার তরফে সাসপেন্ড (Suspended) করা হয়।
মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “আগেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিষয়টি ভিজিল্যান্স বিভাগে (Vigilance Department) পাঠানো হয়, পরে তা তদন্তের জন্য ACB-র হাতে দেওয়া হয়।” তদন্তকারীদের দাবি, সরকারি পদে থেকে পার্থ নিজের প্রভাব ব্যবহার করে অবৈধভাবে সম্পত্তি গড়ে তুলেছেন। টাকার উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁকে পুলিশ হেফাজতে (Police Custody) নেওয়ার আবেদন জানানো হয়েছে।


