দুর্নীতি ইস্যুতে কড়া আক্রমণ তৃণমূলকে
Connect with us

উত্তর দিনাজপুর

দুর্নীতি ইস্যুতে কড়া আক্রমণ তৃণমূলকে

Dipa Chakraborty

Published

on

আরসিটিভি সংবাদ : পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষিত না হলেও কোমর বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। বুধবার বাঁকুড়ায় যখন সভা করে কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূল সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন উল্টোদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সভা থেকে পালটা রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

আরও পড়ুন –প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা, দহনে পুড়ছে উত্তর থেকে দক্ষিন,

 

Advertisement
ads

এদিন বিকেলে কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাবের ফুটবল মাঠে আয়োজিত সভায় ঝাঁঝালো বক্তব্য রাখতে উঠে নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক দলকে আক্রমণ করেন তিনি। বলেন, কন্যাশ্রী, রুপশ্রী, সবুজ সাথীর লোভ দেখিয়ে সভায় কাউকে আনা হয় নি। ভাইপোর মতন হেলিকপ্টার নিয়েও এই সভা নয়, এই সভা মানুষের। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর থেকেও ও এম আর শিটে কারচুপি করে বস্তা বস্তা টাকা তুলে কলকাতায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন – পঞ্চায়েত সদস্যের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালো দুষ্কৃতিরা

গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূকে একহাত নেন শুভেন্দু অধিকারী৷ ভোটে গণতন্ত্রকে লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কাঠগড়ায় তোলেন তৎকালীন জেলা প্রশাসনকেও। পদ্মফুলের ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ করেন দাপুটে এই বিজেপি নেতা।

মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির অভিযোগ যে সামনে এসেছে তা এনিয়েও এদিনের সাংবাদিক সন্মেলনে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভুয়ো হাজিরা দেখিয়ে প্রকল্পের ১০০ কোটি টাকা লুট করেছে তৃণমূল। এই দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি৷

Advertisement
ads