‘জলি এলএলবি ৩’–এর বিরুদ্ধে আদালতে সমন, বিচারব্যবস্থাকে অসম্মান করার অভিযোগ
Connect with us

বিনোদন

‘জলি এলএলবি ৩’–এর বিরুদ্ধে আদালতে সমন, বিচারব্যবস্থাকে অসম্মান করার অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন ছবি ‘জলি এলএলবি ৩’ নিয়ে নতুন বিতর্কে জড়ালেন নির্মাতা ও অভিনেতারা। পুনের দেওয়ানি আদালত অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar), আরশাদ ওয়ারসি (Arshad Warsi) এবং পরিচালক সুভাষ কাপুর (Subhash Kapoor)-কে সমন পাঠিয়েছে। অভিযোগ, ছবিটি বিচারব্যবস্থাকে অসম্মান করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তিনজনকে ২৮ অক্টোবর সকাল ১১টায় ব্যক্তিগতভাবে হাজির হতে হবে।

আইনজীবী ওয়াজেদ রহিম খান (Wajid Rahim Khan) জানিয়েছেন, ‘জলি এলএলবি ৩’-এর একটি দৃশ্যে বিচারকদের ‘মামা’ বলে সম্বোধন করা হয়েছে। তাঁর মতে, এটি আদালত এবং আইনজীবীদের প্রতি অসম্মানসূচক। তিনি বলেন, “আইনজীবী এবং বিচারপতিদের সম্মান থাকা উচিত। ছবিতে যে ভাবে দেখানো হয়েছে, তা সম্পূর্ণ ভুল। তাই আমি আদালতের দ্বারস্থ হয়েছি।”

২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘জলি এলএলবি’ সিরিজের প্রথম ছবি, যেখানে মূল ভূমিকায় ছিলেন আরশাদ ওয়ারসি (Arshad Warsi)। মাত্র ১০ কোটি টাকার বাজেটে ছবিটি বক্স অফিসে ৫০ কোটি টাকা আয় করে হিট হয়। দ্বিতীয় কিস্তিতে অক্ষয় কুমার (Akshay Kumar)-এর সঙ্গে সিরিজের সাফল্য বিশ্বব্যাপী ২০০ কোটিরও বেশি ব্যবসা করে। এবার তৃতীয় কিস্তিতে প্রথমবারের মতো দুই জলিই একসঙ্গে হাজির হবেন।

Advertisement
ads

নির্মাতা সুভাষ কাপুর (Subhash Kapoor) পরিচালিত এবং স্টার স্টুডিও ১৮ (Star Studio 18)-এর ব্যানারে প্রযোজিত ‘জলি এলএলবি ৩’ মুক্তি পাবে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর। ছবির প্রথম টিজারেই বিতর্কের সূত্রপাত হয়েছিল। আইনজীবী ওয়াজেদ রহিমের অভিযোগ, টিজারের সেই দৃশ্যই আদালত ও বিচারব্যবস্থার প্রতি অসম্মান দেখাচ্ছে।

এদিকে, সমন পাওয়ার পর নির্মাতা ও অভিনেতাদের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। এই ঘটনায় বিনোদন জগতের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা নিয়ে নতুন আলোচনাও শুরু হয়েছে।

Continue Reading
Advertisement