ইরাকে আরও বেশী করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো
Connect with us

বিশ্বের খবর

ইরাকে আরও বেশী করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ ফেব্রুয়ারি :  পাশ্চাত্য দেশগুলির সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে আরও প্রায় ৪ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটো প্রধান জেন্স স্টোলেনবার্গ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইসলামিক স্টেট (আইএস) যাতে পুনরায় ফিরে না আসতে পারে তা নিশ্চিত করতেই ইরাকে ন্যাটোর সক্রিয়তা বাড়ানো হবে। তাই ইরাকে মোতায়েন করা সেনার সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৪ হাজার করা হবে। ইরাকে জঙ্গি সংগঠন আইএস এখনও সক্রিয়।
তাই এ ব্যাপারে বিভিন্ন রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করা হয়েছে। মহাজোটের পক্ষ থেকে এ ব্যাপারে সম্মতি জানানো হয়েছে। ইরাকে জঙ্গি সংগঠনগুলোকে দমন করতে এবং তারা যাতে কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্যই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Continue Reading
Advertisement