বাংলাদেশ
বাংলাদেশের ৬২ কিমি এলাকা ভারতের দখলে? BGB জানাল, দাবি ইউটিউবারদের
ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক সময়ে কিছু ইউটিউবার দাবি করেছেন যে বাংলাদেশের (Bangladesh) ৬০ কিমি এলাকা নাকি ভারত (India) দখল করেছে। এই বিষয়ে এবার মুখ খুলল বিজিবি (BGB)। পাশাপাশি সীমান্ত সংলগ্ন (Border Areas) তিনটি এলাকায় ভারতের (Indian) নতুন সেনা ছাউনি (Military Camp) স্থাপন সম্পর্কেও BGB-এর মন্তব্য এসেছে।
বাংলাদেশের এলাকা দখল নিয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম (Lt Colonel Mehedi Imam) বলেন, “পার্শ্ববর্তী দেশ কোনও এলাকা দখল করেনি। এটা সম্পূর্ণ গুজব (Rumor)। এই ধরনের ভুয়ো খবর ছড়ানোর উদ্দেশ্য সীমান্তবর্তী এলাকার মানুষের (Border Residents) মধ্যে অস্থিরতা তৈরি করা।”
ভারতের ছাউনি স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, “ভারত নিজেদের (Internal) এলাকায় যা করতে চায় করছে। আমাদের সার্বভৌমত্ব (Sovereignty) ক্ষুণ্ণ হচ্ছে না। যতক্ষণ না বাংলাদেশী (Bangladeshi) সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, ততক্ষণ এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। নিয়মবিরুদ্ধ কিছু ঘটলে তখন আমরা উদ্বিগ্ন হব।”
উল্লেখ্য, যে রিপোর্টে এলাকা দখলের দাবি করা হয়েছিল, তা গ্লোবাল গভারনেন্স (Global Governance) নামক ওয়েবসাইটে প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছিল “ভারত ‘চিকেন’স নেক’ করিডোরে ৬০ কিলোমিটার নিয়ন্ত্রণ সম্প্রসারণ করেছে বলে জানা গেছে।”। তবে এই অঞ্চলে ভারতীয় সেনা (Indian Army) কোনো বাংলাদেশী এলাকা দখল করেনি।
যদিও ভারতের সীমান্তবর্তী তিনটি জায়গায়—উত্তর দিনাজপুরের চোপড়া (Chopra), অসমের ধুবড়ি (Dhubri), এবং বিহারের কিষাণগঞ্জ (Kishanganj)—নতুন ব্যাটালিয়ন অফিস বা সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। প্রতিটি ঘাঁটিতে ৮০০–৯০০ জন জওয়ান (Soldiers) থাকবেন। উল্লেখযোগ্য, চোপড়া ধুবড়ি ও কিষাণগঞ্জের দূরত্ব চিকেন নেক করিডর (Chicken’s Neck Corridor) থেকে যথাক্রমে ৫২, ২২২–২৪০ এবং ১৫২–১৮০ কিমি।
উত্তরপূর্ব ভারত জুড়ে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ছয়টি তারিখে বিমানসেনার (Air Force) অনুশীলনের জন্য নোটাম (NOTAM) জারি করা হয়েছে। এই অবস্থায় সীমান্তের কাছে নতুন ছাউনির (Military Camps) স্থাপন বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে বিজিবি স্পষ্ট করেছে, বাংলাদেশের কোনো এলাকা ভারতীয় সেনা দ্বারা দখল হয়নি।


