Connect with us

দেশের খবর

আবারও মার্কিন সফরে ভারতীয় প্রতিনিধি দল, বাণিজ্যচুক্তি ঘিরে ‘উইন-উইন’ সমাধানের খোঁজে দিল্লি ও ওয়াশিংটন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত-আমেরিকা (India-US Trade Deal) মধ্যকার বহুচর্চিত বাণিজ্যচুক্তি এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। ডোনাল্ড ট্রাম্পের আমলে ঘোষিত শুল্কছাড়ের (Tariff Exemptions) মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেলেও, দু’দেশের মধ্যে কোনও নির্দিষ্ট চুক্তি স্বাক্ষরিত হয়নি। এই প্রেক্ষিতে, ফের মার্কিন মুলুকে পাড়ি দিতে চলেছেন ভারতের বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধি দল। সূত্রের খবর, আগামী সপ্তাহেই এই প্রতিনিধি দল পৌঁছে যাবে ওয়াশিংটনে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগেই বলেছিলেন, “চুক্তি প্রায় হয়ে গিয়েছে।” কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এখনও কিছু গুরুত্বপূর্ণ দফায় অমিল থেকেই গিয়েছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে একচুল সরতে নারাজ।

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) স্পষ্ট করে দিয়েছেন, “India’s interest comes first, not any deadline. It has to be a win-win agreement.” তাই নয়াদিল্লির পক্ষ থেকে চুক্তির জন্য কোনও তড়িঘড়ি নেই।

আরও পড়ুনঃ ভাঙড় খুনে গোষ্ঠীদ্বন্দ্বেই ইন্ধন! শওকতকেই জেরা করার দাবি নওসাদ সিদ্দিকির

Advertisement
ads

এর আগেও রাজেশ আগারওয়ালের নেতৃত্বে এক প্রতিনিধি দল আমেরিকায় গিয়ে আলোচনা সেরে এসেছে। এবার ঠিক কারা যাচ্ছেন তা এখনও নির্দিষ্ট হয়নি, তবে মন্ত্রক চাইছে, এবার যেন ‘permanent and balanced agreement’ নিয়েই দেশে ফেরে দলটি।

এদিকে আমেরিকা ইতিমধ্যেই ২২টি দেশের উপর নতুন শুল্ক চাপিয়েছে। তবে ভারতের দিক থেকে এখনও আশা রাখা হচ্ছে যে, “negotiation is still open”। চুক্তি না হলেও ভারতের খুব বেশি ক্ষতি হবে না বলেই মত সংশ্লিষ্ট মহলের।

সব মিলিয়ে, কূটনৈতিক ক্যালেন্ডারে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারত-মার্কিন বাণিজ্য পর্ব।

Advertisement
ads
Continue Reading
Advertisement