ভাঙড় খুনে গোষ্ঠীদ্বন্দ্বেই ইন্ধন! শওকতকেই জেরা করার দাবি নওসাদ সিদ্দিকির
Connect with us

রাজনীতি

ভাঙড় খুনে গোষ্ঠীদ্বন্দ্বেই ইন্ধন! শওকতকেই জেরা করার দাবি নওসাদ সিদ্দিকির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভাঙড়ে (Bhangar) তৃণমূল নেতা রাজ্জাক খাঁ (Razzak Khan) হত্যাকাণ্ডে রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে। ঘটনার পর শাসক দলের একাংশ আইএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ তুললেও, শুক্রবার সাংবাদিক বৈঠকে পাল্টা বিস্ফোরণ ঘটালেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nausad Siddiqui)। তাঁর সরাসরি দাবি, “রাজ্জাক খাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, আর এর নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

রাজনৈতিক প্রতিহিংসা, প্রভাব বিস্তার ও ভাগবাটোয়ারা নিয়েই এই হত্যাকাণ্ড, এমনটাই ইঙ্গিত দিয়েছেন নওসাদ। তাঁর কথায়, “শওকত মোল্লাকে (Shaukat Molla) জিজ্ঞাসাবাদ করলেই স্পষ্ট হবে খুনের আসল চক্রান্ত। প্রশাসনের উচিত তাঁর ভূমিকাও খতিয়ে দেখা।

আইএসএফ নেতার অভিযোগ, নিহত রাজ্জাক খাঁ আগে আরাবুল ইসলামের ঘনিষ্ঠ ছিলেন, পরে চাপে পড়ে শওকতের গোষ্ঠীতে যোগ দেন। এখান থেকেই শুরু বিরোধের বীজ। শুধু তাই নয়, নওসাদের দাবি, “রাজ্জাকের পরিবার নিজেই বলছে, এটি ঠান্ডা মাথায় পরিকল্পিত রাজনৈতিক খুন।”

আরও পড়ুনঃ মেয়ের সাফল্যে অপমানিত পিতা! বাবার গুলিতে খুন জাতীয় টেনিস তারকা রাধিকা

Advertisement
ads

ভাঙড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন নওসাদ। বলেন, “ডিভিশনের পরেও যদি এমন জঘন্য খুন হয়, তবে এটা প্রশাসনের ব্যর্থতা ছাড়া কিছু নয়। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।

তিনি এ-ও জানিয়েছেন, রাজ্জাক খাঁর পরিবার যদি চায়, তবে তিনি সিবিআই তদন্তের দাবিতে তাঁদের পাশে দাঁড়াতে প্রস্তুত।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় চালতাবেড়িয়ায় রাজ্জাক খাঁকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর তৃণমূল বিধায়ক শওকত মোল্লা অভিযোগ করেছিলেন, এই খুনের পিছনে বিরোধী পক্ষের হাত রয়েছে। তবে এখন সেই অভিযোগই ঘুরে গিয়ে এসে পড়ছে তাঁর দিকেই।

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন— শওকত পাল্টা কী বলেন? আর প্রশাসন কি সত্যিই জিজ্ঞাসাবাদের পথে হাঁটবে?

Advertisement
ads
Continue Reading
Advertisement