হামলা
পাকিস্তানে ভারতীয় সেনার হামলা, দুই মহিলা অফিসারের সাহসী নেতৃত্বে ‘অপারেশন সিঁদুর’
ডিজিটাল ডেস্কঃ পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার গোপন অভিযান ‘অপারেশন সিঁদুর’ শুধুই কৌশলগত সাফল্যের নিদর্শন নয়, এই নামের মধ্যেই নিহিত রয়েছে এক প্রতীকী বার্তা। পহেলগাঁও হামলায় ধর্ম দেখে বেছে বেছে ২৬ জন হিন্দুকে হত্যা করেছিল জঙ্গিরা। স্ত্রীর কপালের সিঁদুর দেখে টার্গেট করা হয়েছিল তাঁদের স্বামীদের। সেই রক্তাক্ত ঘটনার প্রতিশোধেই নামকরণ— ‘অপারেশন সিঁদুর’। এই আবেগঘন বার্তাকে আরও মজবুত করে, বুধবার সেনার তরফে এই অপারেশনের বিস্তারিত তুলে ধরেন দুই মহিলা অফিসার— কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sophia Qureshi) এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ (Wing Commander Vyomika Singh)।
আরও পড়ুনঃ ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে গল্প ফাঁদছে পাকিস্তান, উঠছে মসজিদে হামলার অভিযোগ
সাহস, সুশাসন ও সীমানার সাহিত্যে কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sophia Qureshi)
ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কোরের অফিসার কর্নেল সোফিয়া কুরেশি সেই বিরল নাম, যিনি ভারতীয় সেনায় একাধিক নজির স্থাপন করেছেন। মাত্র ৩৫ বছর বয়সে তিনি ইতিহাস গড়েছিলেন আন্তর্জাতিক সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়ে। ২০১৬ সালে পুণেতে আয়োজিত ‘Exercise Force 18’-এ ভারতীয় বাহিনীর কম্যান্ডিং অফিসার হিসেবে ১৮ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শান্তিরক্ষায় মাইন অপসারণ কৌশলের প্রশিক্ষণও তাঁর অধীনে চলেছিল।
কর্নেল কুরেশির কর্মজীবন শুরু হয় রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে, ২০০৬ সালে কঙ্গোতে মিলিটারি অবজারভার হিসেবে। এরপর থেকে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দায়িত্ব সামলে এসেছেন দক্ষতার সঙ্গে। সেনাবাহিনীর প্রতি তাঁর নিষ্ঠা এসেছে পারিবারিক শিকড় থেকেই— তাঁর দাদু ছিলেন সেনার সদস্য এবং স্বামী মেকানাইজড ইনফ্যান্ট্রিতে কর্মরত।
আকাশ ছোঁয়ার সাহসিকতা— উইং কমান্ডার ব্যোমিকা সিংহ (Wing Commander Vyomika Singh)
আরও এক সাহসিনী, উইং কমান্ডার ব্যোমিকা সিংহ, যিনি নিজে এক স্বপ্নপূরণ করেছেন এবং সেই স্বপ্নের মধ্যেই অনুপ্রেরণা দিয়েছেন বহু নারীকে। ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন ব্যোমিকা। তাঁর নাম ‘ব্যোমিকা’-র মধ্যেই লুকিয়ে আকাশের ছোঁয়া। স্কুলজীবনে তিনি যুক্ত হন ন্যাশনাল ক্যাডেট কোরের (NCC) সঙ্গে এবং পরে ইঞ্জিনিয়ারিং পড়েন।
পরিবারের প্রথম সদস্য হিসেবে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন ব্যোমিকা। হেলিকপ্টার পাইলট হিসেবে কমিশন পান, এবং ২০১৯ সালের ১৮ ডিসেম্বর তিনি ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন লাভ করেন।
ডিপ্লোম্যাটিক মঞ্চে বিক্রম মিশ্র (Vikram Mishra)
এই অভিযানের কূটনৈতিক ব্যাখ্যার ভার ছিল বিদেশ সচিব বিক্রম মিশ্র (Vikram Mishra)-র ওপর। একজন অভিজ্ঞ কূটনীতিক, বিক্রম মিশ্র একসময় প্রণব মুখোপাধ্যায় এবং মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিব ছিলেন। বিদেশ সচিব হওয়ার আগে তিনি ছিলেন চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। কাশ্মীরি পণ্ডিত বিক্রমের এই দায়িত্বপ্রাপ্তি ছিল রাজনৈতিক ও কূটনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
