খেলার খবর
ভারত বনাম পাকিস্তান: কখন, কোথায়, কিভাবে দেখবেন? সাবস্ক্রিপশন না নিলে চলবে?
ডিজিটাল ডেস্কঃ আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান। ২০২৫ সালের এশিয়া কাপ (Asia Cup) টি-টোয়েন্টি টুর্নামেন্টে গ্রুপ এ পর্যায়ের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ১৪ সেপ্টেম্বর, রবিবার। ভারতীয় সময় রাত ৮:০০টা থেকে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই।
এই ম্যাচ আয়োজিত হবে দুবাই-তে, আর এই মঞ্চেই পহেলগাঁও হামলা এবং অপারেশন সিদুঁরের জবাব বাইশ গজে দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া। তবে মাঠের বাইরেও রয়েছে উত্তেজনার পারদ। কারণ একটাই—ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা আবেগ।
কোথায় দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ?
এই মহারণ সরাসরি সম্প্রচারিত হবে সনি স্পোর্টস নেটওয়ার্ক (Sony Sports Network)-এ। এছাড়া সোনি লিভ অ্যাপ (Sony LIV App) এবং ওয়েবসাইটেও দেখা যাবে এই ম্যাচ।
তবে মনে রাখতে হবে,
এই ম্যাচ দেখার জন্য প্রয়োজন হবে সাবস্ক্রিপশন (Subscription)।
যারা আলাদা সাবস্ক্রিপশন কিনতে চান না, তারা মোবাইল অপারেটরের (Mobile Operator) কিছু নির্দিষ্ট প্ল্যান বেছে নিতে পারেন, যেগুলির সঙ্গে সোনি লিভ-এর সাবস্ক্রিপশন বিনামূল্যে বা কম খরচে (Low-cost bundled) পাওয়া যায়।
টিকিট বিক্রির গতি ধীর, কারণ কী?
এই ম্যাচ ঘিরে শুরু থেকেই বিতর্ক ছিল প্রবল। সোশ্যাল মিডিয়ায় #BoycottIndiaVsPakistan ট্রেন্ডের পাশাপাশি মাঠে দর্শক সংখ্যা কম হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
টিকিট বিক্রি (Ticket Sales) আশানুরূপ নয়। এর নেপথ্যে কয়েকটি সম্ভাব্য কারণ উঠে এসেছে:
-
রোহিত শর্মা (Rohit Sharma) বা বিরাট কোহলি (Virat Kohli)-র মতো তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি
-
দুবাইয়ের প্রচণ্ড গরম (Extreme Dubai Heat) – গ্যালারিতে বসে খেলা দেখা বেশ কষ্টসাধ্য
-
ম্যাচ বয়কটের ডাক ও রাজনৈতিক চাপ
তবে গরমের বিষয়টি মাথায় রেখে এশিয়া কাপ শুরু হওয়ার আগেই ম্যাচের সময়সূচি পিছিয়ে রাত ৮টায় করা হয়েছিল।


