ভাইরাল খবর
সেলেবদের মতো জিম সেলফিতে চমকে দিলেন অভিষেক, ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের (election battle) প্রস্তুতি শুরু হয়ে গেছে বহু আগেই। এবার সেই প্রস্তুতিতে আরও ফোকাসড (focused) তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক (All India General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মানসিক এবং শারীরিকভাবে নিজেকে শক্তপোক্ত করতে ব্যস্ত তিনি—এমনই ইঙ্গিত মিলেছে তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে (story)।
প্রথমবারের জন্য, প্রকাশ্যে এল তাঁর জিমের (gym) মিরর সেলফি (mirror selfie)। ছবিতে দেখা যাচ্ছে, অভিষেকের পরনে জিম ভেস্ট (vest) ও শর্টস (shorts), হাতে জিম গ্লাভস (gym gloves), আর মোবাইলে (iPhone) তোলা সেই অনন্য মেজাজের ছবি। ছবির রঙে মনোক্রোম (monochrome) আবহ।
এরকম ছবি সাধারণত বলিউড বা টলিউড সেলেবদের ক্ষেত্রে দেখা গেলেও, তৃণমূলের এই যুব নেতাকে এভাবে দেখে ইনস্টাগ্রামপ্রেমীরা রীতিমতো চমকে গিয়েছেন। কেউ প্রশংসায় পঞ্চমুখ, কেউ আবার বলেছেন—“এটা নিশ্চয়ই AI!” যদিও পোস্টটি এসেছে অভিষেকের অফিসিয়াল অ্যাকাউন্ট (official account) থেকে, তাই ছবির সত্যতা নিয়ে সংশয়ের সুযোগ নেই।
উল্লেখযোগ্যভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেই মেদ ঝরিয়ে তৈরি করেছেন ছিপছিপে (slim-fit) চেহারা। তাঁর এই রূপান্তরের রহস্য জানতে চাইলে একবার রসিকতা করে বলেছিলেন, “রোজ লোকেদের এত গালমন্দ খাই—ওটাই ডায়েট (diet)।”
২০২১ হোক বা ২০২৪—নির্বাচনের সময় পাহাড় থেকে সমুদ্র—বাংলার প্রতিটি কোণায় ঘুরে বেড়িয়েছেন তিনি। জনসভা হোক বা পদযাত্রা—সর্বত্র তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া।
তবে রাজনীতির বাইরে, তিনি ডায়মন্ড হারবার এফসি (DHFC)-র কর্ণধার হিসেবেও পরিচিত। তাঁর ইনস্টাগ্রামে মূলত দেখা যায় রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা ফুটবল দলের সাফল্য-ব্যর্থতার গল্প। সেই প্রোফাইলে এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি অনন্য বলেই মনে করছেন নেটিজেনরা (netizens)।
সম্প্রতি তিনি জানান, পোশাক চয়নেও তাঁর পছন্দ সাদামাটা—মূলত সাদা-কালোতেই (black and white) স্বচ্ছন্দ। এই রুচিবোধ তাঁর জিম লুকেও ধরা দিয়েছে স্পষ্টভাবে।


