বিসিসিআইয়ের আইপিএল শুরুর উদ্যোগ, বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনার প্রস্তুতি
Connect with us

হামলা

বিসিসিআইয়ের আইপিএল শুরুর উদ্যোগ, বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনার প্রস্তুতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে সাময়িক শান্তির আবহ তৈরি হতেই ফের গতি পেতে শুরু করেছে আইপিএল (IPL) পুনরায় চালুর পরিকল্পনা। সূত্রের খবর, খুব শিগগিরই অবশিষ্ট ম্যাচগুলি আয়োজন করতে আগ্রহী বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর মিলছে অভ্যন্তরীণ সূত্রে।

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির জেরে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল চলতি মরসুমের আইপিএল। সেই সময় ১০টি দলের বিদেশি খেলোয়াড়েরা একে একে নিজেদের দেশে ফিরে যান। তবে পরিস্থিতির উন্নতি হতেই নতুন করে আইপিএল-এর ক্যালেন্ডার সাজাতে শুরু করেছে বিসিসিআই। এখনও অবধি ১২টি লিগ ম্যাচ এবং ৪টি প্লে-অফ ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচগুলি আয়োজন না করতে পারলে প্রায় ২,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বোর্ড।

আরও পড়ুনঃ সংঘর্ষবিরতির পরেই পাক হামলা, বিজেপি নেতা দিলীপ ঘোষের কটাক্ষ: ‘ওরা কখনও কথা রাখে না’

বোর্ডের ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই নতুন সূচি ঘোষণা করা হতে পারে। এমনকি সম্ভাবনা রয়েছে, বৃহস্পতিবার থেকেই ফের মাঠে গড়াতে পারে আইপিএল। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনও চূড়ান্ত ছাড়পত্র মেলেনি। তবে বোর্ডের পক্ষ থেকে আগেভাগেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে প্রস্তুতি নিতে বলা হয়েছিল।

Advertisement
ads

একাধিক ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাঁদের বিদেশি ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে যোগাযোগ করে রিপোর্ট করতে বলেছে। গোপনে সবুজ সঙ্কেতও নাকি দেওয়া হয়েছে খেলোয়াড়দের ফেরানো নিয়ে। তবে এত কম সময়ে টিকিট বুকিং, ভিসা প্রক্রিয়া, কোয়ারেন্টাইন ইত্যাদি ম্যানেজ করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবমিলিয়ে পরিস্থিতির উন্নতি হতেই ফের চাঙ্গা হচ্ছে ক্রিকেট মহল। এখন দেখার, কেন্দ্রীয় সরকারের সম্মতি পাওয়ার পর বাস্তবে কত দ্রুত আইপিএল আবার শুরু করা সম্ভব হয়।