অগ্নিকাণ্ডে চাঞ্চল্য রায়গঞ্জে, দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
Connect with us

রায়গঞ্জ

অগ্নিকাণ্ডে চাঞ্চল্য রায়গঞ্জে, দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১১ নভেম্বর :  সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের পূর্ব পাড়া ৪ নম্বর ওয়ার্ডের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার বাসিন্দা লক্ষণ জমাদারের বাড়িতে সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ অগ্নিসংযোগ হওয়ার ফলে বাড়িতে আগুন লেগে যায়।

ঘটনার খবর চাউর হতেই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন এর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে বেশকিছুক্ষন জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় কাউন্সিলর অরুণ চন্দ্র চন্দ জানিয়েছেন, সম্ভবত শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লক্ষণ জমাদার।