২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখের কাছাকাছি, বেড়েছে মৃতের সংখ্যা
Connect with us

দেশ

২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখের কাছাকাছি, বেড়েছে মৃতের সংখ্যা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২১ এপ্রিল : দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য।

প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।পুরনো সব রেকর্ড ভেঙে চুরে গেল একনিমেষেই। একদিনেই দেশে করোনা আক্রান্ত প্রায় তিন লাখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনেই দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪১ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০২৩ জনের। এই নিয়ে দেশে গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০। মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৮২ হাজার ৫৫৩-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১ লাখ ৫৭ হাজার ৫৩৮।গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা।মার্চের শুরুতেও দেশের দৈনিক মৃত্যু ছিল ১০০-১৫০ ঘরে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৫৭০ জনের। দেশে কোভিড মুক্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৮৩০ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২১ লাখ ৫০ হাজার ১১৯ জন। দেশে সুস্থতার হার ৮৫ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১৩ কোটি ১ লাখ ১৯ হাজার ৩১০ জনের।
রাজধানী দিল্লির অবস্থা ভয়াবহ। সেখানে দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ৩২ শতাংশ। পশ্চিমবঙ্গে ২৫ শতাংশ, মহারাষ্ট্রে ২০ শতাংশ।
মঙ্গলবার, মহারাষ্ট্রে ৫১৯ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মারা গেছেন ২৭৭ জন। উত্তরপ্রদেশে সংখ্যাটি ১৬২, কর্ণাটকে ১৪৯, গুজরাত ১২১। এই প্রথমবার ৬ রাজ্যে মৃত্যুর সংখ্যা ১০০ পার করেছে।