হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক, ঘটনায় মৃত্যু ২২ জন করোনা রোগীর
Connect with us

দেশ

হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক, ঘটনায় মৃত্যু ২২ জন করোনা রোগীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২১ এপ্রিল : অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে মৃত্যু হল ২২ জন করোনা রোগীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের ডক্টর জাকির হুসেন হাসপাতালে।

জানা যায়, বুধবার ডক্টর জাকির হোসেন হাসপাতালে একটি ট্যাঙ্কারে গ্যাস ভরার সময় লিক করে যায। এর ফলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। হাসপাতাল ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছান । ইতিমধ্যেই ওই হাসপাতাল থেকে ২২ জন করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি চিকিৎসারত ৩১ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
যুদ্ধকালীন পরিস্থিতিতে নাসিকের ওই হাসপাতালে পরিস্থিতি মোকাবিলার কাজ চলছে। দেশজুড়ে করোনা সংক্রমণের দ্রুততা বৃদ্ধির ফলে অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে। আর তার মধ্যেই মহারাষ্ট্রের নাসিক হাসাপাতালের এই মর্মান্তিক ঘটনা।
মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। কীভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে কাজ করছে দমকল বিভাগ।