বিনোদন
আরিয়ানের সিরিজ দেখে ক্ষোভে ফেটে পড়লেন সমীর ওয়াংখেড়ে, শাহরুখের বিরুদ্ধে ২ কোটির মামলা
ডিজিটাল ডেস্কঃ ‘জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে’— এই সংলাপ দিয়েই শুরু হয়েছিল আরিয়ান খানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ (Bads of Bollywood)-এর প্রচার। মুক্তির পর সেই সিরিজই এবার এনে দিল নতুন বিতর্ক।
প্রথম ঝলকেই দর্শকরা বুঝে গিয়েছিলেন, মাদককাণ্ড (drug case)-এর প্রসঙ্গ আসতে চলেছে। আর মুক্তির পর দেখা গেল, শুধু ইঙ্গিত নয়—সরাসরি প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)-র অফিসার সমীর ওয়াংখেড়ে-র (Sameer Wankhede) মতো দেখতে এক চরিত্র ও তাঁর সংলাপ সিরিজে রয়েছে।
এই সিরিজের এক দৃশ্য এখন নেটমাধ্যমে (social media) ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে, পুলিশের ভ্যানে নেমে ওয়াংখেড়ে-সদৃশ চরিত্রটি বলছেন, “মাদক এই দেশটাকে ধ্বংস করে দিল…”।
শুধু তাই নয়, সিরিজে এমন সংলাপও রয়েছে যা ঘুরিয়ে বলে দিচ্ছে, ওই অফিসার শুধু বলিউড তারকাদেরই ‘টার্গেট’ করেন। ফলে আরিয়ান খানের বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটলেন সমীর ওয়াংখেড়ে।
তিনি দিল্লি হাই কোর্ট (High Court)-এর দ্বারস্থ হয়ে দাবি করেছেন, এই সিরিজে তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে। অভিযোগের তীর ছুড়েছেন শাহরুখ খান ও তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment)-এর দিকেও।
ওয়াংখেড়ে ২ কোটি টাকার মানহানি মামলা (defamation case) করেছেন। শুধু তাই নয়, তিনি নেটফ্লিক্স (Netflix)-এ সিরিজটি সরানোর দাবি জানিয়ে জানিয়েছেন, এই টাকা আদায় হলে তিনি তা দান করবেন টাটা মেমোরিয়াল ক্যানসার সেন্টার (Tata Memorial Cancer Centre)-এ।
প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বর মাসে একটি প্রমোদতরীর (cruise party) পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। সেই ঘটনার পর এক মাস জেলে কাটাতে হয় তাঁকে। সেখান থেকেই উঠে আসে বিস্তর বিতর্ক ও রাজনৈতিক তরজা।
এবার সেই অভিজ্ঞতাকে ভিত্তি করেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন আরিয়ান। কিন্তু প্রথম সিরিজেই পুরনো wound-এ হাত দেওয়ায় নতুন করে বিতর্কে পড়লেন তিনি।


