অমল মালিকের বিস্ফোরক পোস্ট: পারিবারিক টানাপোড়েনে মানসিক অবসাদ!
Connect with us

ভাইরাল খবর

অমল মালিকের বিস্ফোরক পোস্ট: পারিবারিক টানাপোড়েনে মানসিক অবসাদ!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চকচকে গ্ল্যামারাস জীবনের আড়ালে কতটা চাপ ও হতাশা লুকিয়ে থাকে, তা আরও একবার সামনে এল গায়ক ও সুরকার অমল মালিকের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রকাশ করলেন নিজের গভীর যন্ত্রণা, যেখানে পরিবার থেকে পাওয়া মানসিক চাপে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। বাবা-মায়ের কটাক্ষ ও তুলনার ভারে তিনি এতটাই ভেঙে পড়েছেন যে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

অমল লেখেন, “আমি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি, যেখানে চুপ করে থাকাটা আর সম্ভব নয়। বছরের পর বছর ধরে পরিশ্রম করেছি, কিন্তু প্রতিনিয়ত শুনতে হয়েছে আমি অকর্মা, আমি যোগ্য নই। আমার সাফল্য ও স্বপ্নগুলোকেও ছোট করে দেখা হয়েছে। ১২৬টি গান তৈরি করার পরও নিজের দক্ষতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।”

আরও পড়ুনঃ নিবেদিতা সেতুর কাছে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৪ শ্রমিকের

তিনি আরও জানান, পরিবারের কারণে নিজের ভাইয়ের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে। বাবা-মা সবরকম সুবিধা ভোগ করলেও তাঁর আত্মবিশ্বাস একেবারে তলানিতে ঠেলে দিয়েছেন। বন্ধু ও ঘনিষ্ঠদের সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তিনি। দিনের পর দিন মানসিক চাপ সয়ে শেষমেশ পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

Advertisement
ads ads

অমলের এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ‘ভারতীয় পরিবারে সন্তানদের উপর মানসিক চাপ’ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলছেন, “এই দেশে বাবা-মায়েরা সন্তানদের সাফল্যের বদলে অন্যদের সঙ্গে তুলনা করতেই বেশি ব্যস্ত থাকেন। ফলে অনেকেই ছোটবেলা থেকে মানসিক আঘাতের শিকার হন।” যদিও পোস্টটি ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হওয়ার পর, পরে সেটি সরিয়ে ফেলেছেন অমল মালিক।

Continue Reading
Advertisement ads