সলমন খানের খামারবাড়িতে স্মরণীয় তিন দিন, জানালেন কিচ্চা সুদীপের কন্যা
Connect with us

বিনোদন

সলমন খানের খামারবাড়িতে স্মরণীয় তিন দিন, জানালেন কিচ্চা সুদীপের কন্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সলমন খানের পানভেলের খামারবাড়ি নিয়ে কৌতূহলের শেষ নেই তাঁর অনুরাগীদের। একাধিক বলিউড অভিনেত্রী সেখানে কাটিয়েছেন বিশেষ মুহূর্ত, পেয়েছেন সলমনের আতিথ্য। এবার সেই খামারবাড়ির অভিজ্ঞতা শেয়ার করলেন কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপের কন্যা, সানভি।

২০১৯ সালে ‘দাবাং ৩’ ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেছিলেন কিচ্চা সুদীপ। সে সময় তাঁর ১৪ বছরের কন্যা সানভিও পানভেলের খামারবাড়িতে তিন দিন কাটিয়েছিলেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সানভি জানান, প্রথম সাক্ষাতেই সলমনের আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ শিক্ষায় শৃঙ্খলা আনতে বেতের প্রয়োজনীয়তা নিয়ে হাই কোর্টের পর্যবেক্ষণ

একদিন নৈশভোজের আমন্ত্রণে সুদীপ ও তাঁর কন্যা সলমনের খামারবাড়িতে যান। সেখানেই সলমন তাঁর গান শুনতে চান। সানভি গান গাওয়ার পরপরই রাত ৩টায় এক সঙ্গীত পরিচালককে ফোন করে সলমন বলেন, “আমি একটা মেয়েকে পাঠাচ্ছি, ওর গান রেকর্ড করে রেখো, ভবিষ্যতে কাজে লাগতে পারে!” এরপর আরও একদিন সানভিকে খামারবাড়িতে আমন্ত্রণ জানান সলমন। তাঁর বাবা-মা সঙ্গে আছেন কি না, সে বিষয়ে বিশেষ চিন্তা ছিল না অভিনেতার। পুরো সময়টাই তিনি সানভির সঙ্গে কাটান— কখনও শরীরচর্চা কেন্দ্রে নিয়ে যান, কখনও সাঁতার কাটতে, আবার কখনও গাড়ি ও মোটরবাইক চালানোর অভিজ্ঞতা দেন। সানভির কথায়, “ওই তিনটি দিন ছিল আমার জীবনের অন্যতম সেরা সময়। সলমন খান আমাকে একেবারে বিগড়ে দিয়েছিলেন!

Advertisement
ads
Continue Reading
Advertisement