দত্তাবাদ খুন কাণ্ডে আগাম জামিন খারিজ, বিডিও প্রশান্ত বর্মনের আত্মসমর্পণ নির্দেশ সুপ্রিম কোর্টের
Connect with us

ভাইরাল খবর

দত্তাবাদ খুন কাণ্ডে আগাম জামিন খারিজ, বিডিও প্রশান্ত বর্মনের আত্মসমর্পণ নির্দেশ সুপ্রিম কোর্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সল্টলেকের দত্তাবাদে (Dattabad, Salt Lake) স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilla) অপহরণ ও খুনের মামলায় বড় ধাক্কা খেলেন রাজগঞ্জের বিডিও (BDO) প্রশান্ত বর্মন (Prashanta Barman)। আগাম জামিন (Anticipatory Bail) খারিজ করে তাঁকে আত্মসমর্পণ (Surrender) করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী শুক্রবার ২৩ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট স্থানীয় আদালতে আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে।

এই মামলায় এর আগেও কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় বিধাননগর আদালত (Bidhannagar Court) গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর সুপ্রিম কোর্টে যান প্রশান্ত বর্মন। সোমবার শুনানি শেষে শীর্ষ আদালত স্পষ্ট জানায়, আত্মসমর্পণের পরেই তিনি জামিনের আবেদন করতে পারবেন। পাশাপাশি তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ড (Police Remand) চাইলে তা মঞ্জুর করা যেতে পারে বলেও নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি (Jatragachhi, New Town) এলাকা থেকে উদ্ধার হয় স্বপন কামিল্যার দেহ। পরিবারের অভিযোগ, নীল বাতি লাগানো সরকারি গাড়ি নিয়ে প্রশান্ত বর্মন স্বপনের বাড়িতে যান এবং তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। তদন্তে বিডিও-র ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর আত্মসমর্পণ কার্যত অনিবার্য হয়ে উঠল।

Advertisement
ads
Continue Reading
Advertisement