নেশামুক্তি কেন্দ্রে ভয়াবহ হত্যাকাণ্ড, ছুটি না দেওয়ায় শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন
Connect with us

খুন

নেশামুক্তি কেন্দ্রে ভয়াবহ হত্যাকাণ্ড, ছুটি না দেওয়ায় শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নেশামুক্তি কেন্দ্র (Rehabilitation Centre) হয়ে উঠল রক্তাক্ত হত্যার (murder) মঞ্চ। শিলনোড়া (grinding stone) দিয়ে মাথা থেঁতলে কেন্দ্রের মালিককে খুন (bludgeoned to death) করার অভিযোগ উঠেছে দুই আবাসিকের (residents) বিরুদ্ধে। হুগলির (Hooghly) উত্তরপাড়ার (Uttarpara) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিহতের নাম মদন রানা (Madan Rana)। তিনি টাইম টু চেঞ্জ (Time to Change) নামে একটি নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার ছিলেন।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে কেন্দ্রের দুই আবাসিক পুজোর আগে বাড়ি যেতে চেয়েছিলেন। কিন্তু মদন তা মেনে না নেওয়ায় শুরু হয় বচসা (altercation)। এরপর রান্নাঘর থেকে চাবি নিয়ে শিলনোড়া বের করে তাঁকে মাথায় আঘাত করা হয়।

আবাসিকদের একজন জানান, ‘‘আমরা প্রার্থনার (prayer) পর ঘরে ছিলাম। হঠাৎ দেখি বাইরে থেকে ঘর বন্ধ করে দিয়েছে ওই দুইজন। তারপরই কান্না আর ধস্তাধস্তির আওয়াজ। দরজা ভেঙে ঢুকে দেখি, দাদার মাথা থেঁতলে দিয়েছে।’’

Advertisement
ads

তাঁর কথায়, ওই দুই অভিযুক্ত শুধু মদন রানাকে নয়, আরেকজন আবাসিককেও মারধর করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মদনকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Uttarpara State General Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মদনের বিরুদ্ধেও অতীতে প্রতারণার (fraud) অভিযোগ ছিল। একসময় তিনি নিজেও নেশায় আসক্ত ছিলেন। পাঁচ বছর আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে এই কেন্দ্র শুরু করেন।

Advertisement
ads

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দমদম (Dumdum) ও বেলঘরিয়া (Belgharia) এলাকার বাসিন্দা। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। সিসিটিভি (CCTV) ফুটেজ বিশ্লেষণ করে তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ।

Continue Reading
Advertisement