ইউক্রেন সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ, নিহত সাংবাদিক, আহত এক
Connect with us

দুর্ঘটনা

ইউক্রেন সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ, নিহত সাংবাদিক, আহত এক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইউক্রেন সীমান্তে সংবাদ সংগ্রহের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল রুশ সাংবাদিক অ্যানা প্রোকোফিভার (৩৫)। গুরুতর আহত হয়েছেন তাঁর সহকর্মী, চিত্রসাংবাদিক দিমিত্রি ভলকভ। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন বাহিনীর পুঁতে রাখা ল্যান্ডমাইন এই বিস্ফোরণের কারণ।

রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সংগ্রহের সময় ল্যান্ডমাইনে পা রাখেন অ্যানা। মুহূর্তেই ঘটে শক্তিশালী বিস্ফোরণ, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত দিমিত্রিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের একাধিক অংশ পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে এই বিস্ফোরণ ঘটে, যা ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত। এই অঞ্চল রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের কেন্দ্রস্থল হয়ে উঠেছে, যেখানে প্রায়ই রকেট হামলা ও গোলাগুলি হয়। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ২০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। চলতি সপ্তাহেই লুহান্‌স্কে রুশ-অধিকৃত এলাকায় গোলাবর্ষণে দু’জন রুশ সাংবাদিক নিহত হন। ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে সাংবাদিকদের জন্য ঝুঁকি বেড়েছে।

আরও পড়ুনঃ মায়ানমারে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১২ মিনিট পর আরও একবার কাঁপুনি

অ্যানা দীর্ঘদিন ধরে রুশ-ইউক্রেন যুদ্ধের মাঠ পর্যায়ের খবর সংগ্রহ করছিলেন। রুশ সেনাদের সঙ্গেও তাঁর ছবি মাঝেমধ্যেই প্রকাশিত হত। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন অভিযানের সমর্থক ছিলেন। এই ঘটনায় রাশিয়া সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে। মস্কোর দাবি, ইউক্রেন বাহিনী পরিকল্পিতভাবে এই ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি। এই হামলার জেরে রাশিয়া-ইউক্রেন সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads