ক্রমেই জনপ্রিয়তা বাড়তে তাঁর, কেউ কেউ বলছেন আগামীদিনের প্রধানমন্ত্রী
Connect with us

দেশ

ক্রমেই জনপ্রিয়তা বাড়তে তাঁর, কেউ কেউ বলছেন আগামীদিনের প্রধানমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২০ মে :  ব্যক্তিগত সামর্থ্যর ওপর ভিত্তি করে দেশের অতিমারিকালে করোনা আক্রান্ত থেকে শুরু করে অসহায় মানুষদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছেন বাস্তবের নায়ক সোনু সুদ৷

সম্প্রতি তিনি তাঁর ফেসবুক পেজে দেশে আসছে অক্সিজেন কনসেনট্রেটর লিখে একটি ভিডিও আপলোড করেছেন। লিখছেন, ‘অক্সিজেন অন দ্য ওয়ে’। সম্প্রতি দিল্লি ও সংলগ্ন অঞ্চলের জন্য অক্সিজেন পরিষেবার ব্যবস্থা করেছেন তিনি। কেবল মিস কল দিলেই করোনা আক্রান্তের কাছে পৌঁছে যাবে অক্সিজেন। দিল্লিতে চরম অক্সিজেন সংকট কাটাতেই এই উদ্য়োগ সোনুর। তাঁর এই ভিডিওতে যথারীতি নেটাগরিকরা উপচে দিয়েছেন প্রশংসা। সোনুর শেয়ার করা এই ভিডিও যেন দিল্লির মানুষের কাছে ভরসার ছবি। দেশের বিভিন্ন স্থানে জোগানের ব্যবস্থা করতে ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন প্ল্যান্ট আনছেন সোনু। দিল্লি ও মহারাষ্ট্র সহ দেশের সর্বাধিক করোনা বিধ্বস্ত রাজ্যগুলিতে অনন্ত চারটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছেন সোনু সুদ। করোনাকালের ‘মসিহা’। সোনু সুদ। বলিউডের খলনায়ক এখন বাস্তবে অনেকের কাছেই নায়ক। অক্সিজেন, বেড, রেমডিসিভির, চিকিৎসা, খাবার, পরিবহণ… মুশকিল আসান সোনু সুদ। সাহায্যের আবেদন এলেই যথাসাধ্য চেষ্টা করছেন তিনি। সম্প্রতি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরেও উঠেছেন। কিন্তু থেমে থাকেনি তাঁর সাহায্য। করোনা পরিস্থিতিতেও ক্রমাগত চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন তিনি। একেবারে প্রথম বছরের মতই দ্বিতীয় বছরে মানুষের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। 

Continue Reading
Advertisement