জুনে কমতে পারে কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার, বিপাকে পড়তে চলেছেন বিনিয়োগকারীরা
Connect with us

দেশ

জুনে কমতে পারে কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার, বিপাকে পড়তে চলেছেন বিনিয়োগকারীরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২০ মে :  জুনে কমানো হতে পারে কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার৷ সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ও পিপিএফ-এর মতন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কমার সম্ভাবনা রয়েছে৷

আর এই সিদ্ধান্ত নেওয়া হলে আগামী ১ জুলাই থেকে এই সমস্ত সঞ্চয় প্রকল্পে মিলবে কম সুদ। সূত্রের খবর স্মল সেভিংসে সুদের হার কমানোর সিদ্ধান্ত জুন মাসে নেওয়া হতে পারে এবং ১ জুলাই থেকে সেটি লাগু করা হতে পারে ৷উল্লেখ্য ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গত ৩১ মার্চ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কমানোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরের দিনই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। সরকারের তরফে প্রত্যেক ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমে সুদের হার ঠিক করা হয়। স্মল সেভিংস স্কিম যদি আরও সুদের হার কমানো হয় তাহলে সাধারণ মানুষ যে বিপাকে পড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ লকডাউন পরিস্থিতিতে হাজার হাজার। মানুষের রোজগার বন্ধ। এই প্রকল্পে অনেকেই অবসরের পর টাকা বিনিয়োগ করে রাখেন এই প্রকল্প গুলিতে৷ ফলে সুদের হার কমে গেলে ধাক্কা এসে লাগবে দৈনন্দিন খরচে।

তবে বর্তমানে এই প্রকল্প গুলিতে সুদের হার কত রয়েছে…দেখে নিন এক ঝলকে

১) সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSS) ৭.৬ শতাংশ

Advertisement
ads ads

২) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ৭.৪ শতাংশ

৩) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ৭.১ শতাংশ

৪) কিষাণ বিকাশ পত্র (KVP) ৬.৯ শতাংশ 

৫) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ৬.৮ শতাংশ

Advertisement
ads ads

৬) মান্থলি ইনকাম অ্যাকাউন্ট (MIS) ৬.৬ শতাংশ

Continue Reading
Advertisement ads