করোনা ভাইরাসের দাপটে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা
Connect with us

দেশ

করোনা ভাইরাসের দাপটে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৯ মে :  করোনা আবহে যখন তোলপাড় গোটা দেশ। তখন কিছুটা স্বস্তি দিল দৈনিক সংক্রমণের সংখ্যা। দেশের দৈনিক করোনা সংক্রমণ গত তিনদিন ধরেই রয়েছে ৩ লক্ষের নীচে।

সংক্রমণ কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। অতিমারি পর্বে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নজির হয়েছিল মঙ্গলবার। তবে সেই সংখ্যা ছাপিয়ে গিয়েছে বুধবার। সেই সঙ্গে এই প্রথম একদিনে সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু হল দেশে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের।মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ৪,৩২৯ জনের। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪ হাজার ১০৬ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মৃত্যু হয়েছিল ৪ হাজার ৭৭ জনের।এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। দেশের মধ্যে তামিলনাড়়ুতে একদিনে সর্বাধিক আক্রান্ত হয়েছেন৷ সেই সংখ্যা ৩৩ হাজার। কর্ণাটক ও কেরালা দুই রাজ্যেই ৩০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।

এই দিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ৩৩০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লক্ষ ৮৬ হাজার ৩৬৩ জন।দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট ১৮.৫৮ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।সংক্রমণ রোখার সবথেকে ভালো উপায় টিকাকরণ। কিন্তু টিকা নিয়ে হাহাকার রয়েছে। বহু রাজ্যে টিকাকরণ ঠিকভাবে চলছে না। যদিও কেন্দ্র জানিয়েছে, এখনও রাজ্যগুলোর হাতে ১ কোটি ৯৪ লক্ষ ডোজ রয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন মাত্র ১৩ লক্ষ ৫৬ হাজার ১৫৩ জন।