পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ইরানের হামলায় নিহত পাকিস্তানি নাগরিক
Connect with us

যুদ্ধ

পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ইরানের হামলায় নিহত পাকিস্তানি নাগরিক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাবানল ক্রমেই ছড়িয়ে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ‘আত্মসমর্পণ’ সংক্রান্ত মন্তব্যের পরেই ফের রণংদেহি মেজাজে ধরা দিল ইরান (Iran)। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সংঘাত (Conflict) কমাতে চাইলেও আমেরিকা যুদ্ধ চাইলে তারা প্রস্তুত।

শনিবার দুবাইয়ের আল বর্ষা এলাকায় ইরানি মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক পাকিস্তানি ট্যাক্সি চালকের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, যুদ্ধ শুরুর পর থেকে দুবাইতে এখনও পর্যন্ত মোট ৪ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২ জন পাকিস্তানি, ১ জন নেপালি এবং ১ জন বাংলাদেশি (Bangladeshi)। এছাড়া কুয়েত বিমানবন্দরে (Kuwait Airport) জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের দাবি, তারা তাদের কূটনৈতিক এলাকায় ধেয়ে আসা ১৪টি মিসাইল সফলভাবে প্রতিহত (Interpreted) করেছে।

পাল্টা মরণকামড় দিয়েছে ইজরায়েলও (Israel)। ইরানের রাজধানী তেহরান এবং করাজ শহরের তেল সংরক্ষণাগারে (Oil Storage) ইজরায়েলি বায়ুসেনা বড়সড় বিস্ফোরণ ঘটিয়েছে বলে খবর। এর ফলে ইরানের জ্বালানি পরিকাঠামো বড়সড় ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে, লেবাননের বৈরুতে একটি হোটেলে ইজরায়েলি হামলায় ৪ জন নিহত হয়েছেন।

ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাগচি (Seyed Abbas Araghchi) অভিযোগ করেছেন, আমেরিকা কেশম দ্বীপের পানীয় জলের প্ল্যান্টে (Water Treatment Plant) হামলা চালিয়েছে, যার ফলে ৩০টি গ্রাম জলকষ্টে ভুগছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের চেষ্টা বিফল করে যুদ্ধের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement