বিনোদন
ফুসফুসে টিউমর নিয়ে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা
নিউজ ডেস্ক , ২৪ ফেব্রুয়ারি : ফুসফুসে টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বর্তমানে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা যায়, সরস্বতী পুজোর আগের দিন ঐন্দ্রিলার কাঁধে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। সেইদিন শ্যুটিং ছিল তাঁর, তবে বাধ্য হয়েই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার দিদি, যিনি একজন চিকিৎসক তাঁর পরামর্শেই কিছু ওষুধ খান নাায়িকা, তবে কাজ হয়নি। এরপরই চিকিৎসার জন্যে দিল্লি আসার সিদ্ধান্ত নেন ঐন্দ্রিলা। বায়োপসি ছাড়াও আরো সব ধরনের পরীক্ষাই করা হয়েছে তাঁর। তবে রিপোর্ট এখনো হাতে পাননি ঐন্দ্রিলা। আগামী বূধবার রিপোর্ট পেলে তারপরেই টিউমারের উপর অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, ২০১৫ সালে প্রায় দেড় বছরের লড়াই পেরিয়ে ক্যানসার জয়ী হন ঐন্দ্রিলা। ১৬টি কেমো আর ৩৩টি রেডিয়েশনের পর ক্যানসার মুক্ত হন ঐন্দ্রিলা, সেই সময়ও দিল্লির এইমসে ভর্তি ছিলেন অভিনেত্রী। বর্তমানের সান বাংলা চ্যনেলে “জিয়নকাঠি” সিরিয়ালে মুখ্য অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করছেন ঐন্দ্রিলা।
