‘অপারেশন সিঁদুর’-এর পর সতর্ক ভারত, সীমান্ত রাজ্য নিয়ে বৈঠকে অমিত শাহ
Connect with us

হামলা

‘অপারেশন সিঁদুর’-এর পর সতর্ক ভারত, সীমান্ত রাজ্য নিয়ে বৈঠকে অমিত শাহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলার ১৫ দিনের মধ্যে কড়া জবাব দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে চালানো বিমান অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। সূত্রের খবর, এই হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৭০-৮০ জন জঙ্গি, আহত আরও ৬০ জনেরও বেশি।

এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর ২টোয় দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

পাকিস্তান হুঁশিয়ারি দিচ্ছে, কেন্দ্র সতর্ক

পাকিস্তানের তরফে পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষায় কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতেই এই জরুরি বৈঠক। বৈঠকে যে দশটি রাজ্য অংশ নিচ্ছে, সেগুলি হল— পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ঝাড়খণ্ড, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং লাদাখ। 

আরও পড়ুনঃ ‘অপারেশন সিঁদুর’-এ জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত, নেতৃত্বে দুই সাহসিনী

Advertisement
ads

সুনির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা, দাবি ভারতের

সরকারি বিবৃতি অনুযায়ী, অপারেশনের লক্ষ্য ছিল শুধুমাত্র সন্ত্রাসবাদীদের ঘাঁটি। পাকিস্তানের সেনা ঘাঁটিতে কোনও হামলা চালানো হয়নি। বিবৃতিতে আরও জানানো হয়েছে, “হামলা চালানোর আগে টার্গেট নির্বাচন ও কৌশল পরিকল্পনায় ভারত অত্যন্ত সংযম ও সতর্কতা দেখিয়েছে, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়ে ওঠে।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। নিহতদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। জানা গিয়েছে, হামলাকারীদের মধ্যে দু’জন ছিল পাকিস্তানের নাগরিক। সেই বর্বরতারই জবাব দিতে ‘অপারেশন সিঁদুর’ চালানো হয়।

Continue Reading
Advertisement