বিনোদন
বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর তাণ্ডব! লিয়ারির রাস্তা সারাতে ৫০০ কোটি চাইল পাকিস্তান
ডিজিটাল ডেস্কঃ আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) বক্স অফিসে কার্যত সুনামি সৃষ্টি করেছে। মুক্তির মাত্র ১০ দিনেই বিশ্বজুড়ে ১২০০ কোটি টাকার বেশি আয় (Collection) করে ফেলেছে এই অ্যাকশন থ্রিলার। বিশ্বব্যাপী ছবিটি ১২২৬.৪৪ কোটি টাকা ঘরে তুললেও, ভারতে এর নিট সংগ্রহ (Net Collection) ৯৩০.৪৪ কোটি টাকা। ছবির এই মেগাহিট সাফল্য দেখেই এবার এক অদ্ভুত দাবি নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানের লিয়ারি (Lyari) শহরের বাসিন্দারা।
Aditya Dhar ji, demand has increased. 🤣
Now, people in Lyari are demanding 70–80% share of the profits from Dhurandhar 2.
Pakistan really never miss a chance to demand money on any occasion. Please help them. https://t.co/QaBmx0TF5I pic.twitter.com/LnKnKTTdVI
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) March 28, 2026
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দুটি ভাগেই লিয়ারি শহরের গ্যাংস্টারদের গল্প এবং অপরাধ জগতের আধিপত্য বিস্তারের কাহিনী তুলে ধরা হয়েছে। লিয়ারির বাসিন্দাদের দাবি, তাঁদের শহরের নাম এবং মর্যাদা (Dignity) ব্যবহার করে পরিচালক কোটি কোটি টাকা আয় করেছেন। তাই এখন লিয়ারির পরিকাঠামো উন্নয়নের জন্য ছবির আয়ের অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ, অর্থাৎ প্রায় ৫০০ কোটি টাকা তাঁদের দেওয়া উচিত।
একটি ভিডিওতে লিয়ারির স্থানীয় এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, “লিয়ারির ওপর নির্মিত এটি একটি ভিআইপি সিনেমা (VIP Cinema)। তাই কিছু অর্থ দিলে এখানকার রাস্তাঘাট তৈরি হবে এবং বাচ্চাদের যাতায়াতে সুবিধা হবে।” অপর এক বাসিন্দা সরাসরি পরিচালক আদিত্য ধরকে ‘ভাইজান’ সম্বোধন করে অনুরোধ জানিয়েছেন, ১০০০ কোটি টাকা আয় হলে তার অর্ধেক যেন লিয়ারির মানুষের কল্যাণে ব্যয় করা হয়। লিয়ারির নাম ব্যবহার করে সিনেমাটি যে বিপুল লাভ (Profit) করেছে, তার অংশীদার হতে চান সেখানকার বাসিন্দারা। এখন দেখার, বক্স অফিসের এই অভাবনীয় সাফল্যের পর লিয়ারিবাসীদের এমন দাবি নিয়ে পরিচালক বা প্রযোজনা সংস্থা কোনো প্রতিক্রিয়া দেয় কি না।
