বিনোদন
বিপদে শাহরুখ-আল্লু অর্জুন? বক্স অফিসে রণবীরের তাণ্ডবে মাত্র ২ দিনেই ২৪০ কোটির গণ্ডি পার
ডিজিটাল ডেস্কঃ বলিউড বক্স অফিসে (Box Office) এখন শুধুই রণবীর সিংয়ের জয়গান। পরিচালক আদিত্য ধরের হাই-ভোল্টেজ স্পাই-থ্রিলার (Spy-thriller) ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে প্রলয় সৃষ্টি করেছে। প্রথম দিনে ১০০ কোটির রেকর্ড ব্রেকিং ওপেনিংয়ের (Opening) পর দ্বিতীয় দিনেও এর দাপট অব্যাহত।
ট্রেড অ্যানালিস্টদের (Trade Analysts) রিপোর্ট অনুযায়ী, মাত্র দুই দিনে ভারতের বক্স অফিসে এই ছবির নেট কালেকশন (Net Collection) ২৪০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে ছবিটি হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ (War 2)-এর লাইফটাইম আয়কেও টপকে গেল মাত্র ৪৮ ঘণ্টায়। শুধু ভারত নয়, গ্লোবাল বক্স অফিসেও (Global Box Office) ছবিটির গ্রস কালেকশন ইতিমধ্যেই ৩৩০ কোটি টাকা ছাড়িয়েছে, যা শাহরুখের ‘জওয়ান’ এবং অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর মতো মেগা ব্লকবাস্টার ছবিগুলোর রেকর্ডকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে।
রণবীর সিং এখানে জাসকিরাত সিং রঙ্গী নামক এক ভারতীয় এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন, যে করাচির অপরাধ জগতের ডন ‘হামজা আলী মাজারি’ সেজে পাকিস্তানে অনুপ্রবেশ করে। ৪ ঘণ্টার দীর্ঘ এই ছবিতে রণবীর ছাড়াও আর মাধবন (R. Madhavan), সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের মতো শক্তিশালী অভিনেতারা রয়েছেন। টানটান চিত্রনাট্য, দেশভক্তির (Patriotism) টান এবং দুর্দান্ত অ্যাকশন সিক্যুয়েন্সের (Action Sequence) জন্য দর্শকদের মধ্যে এক অদ্ভুত উন্মাদনা তৈরি হয়েছে। সামনে ইদের (Eid) ছুটি থাকায় বিশেষজ্ঞরা মনে করছেন প্রথম উইকএন্ডেই (Opening Weekend) ছবিটি ৫০০ কোটির গণ্ডি অনায়াসেই স্পর্শ করবে।
