ভোটার তালিকায় কুকুরের নাম? বিহার সরকারের বিরুদ্ধে তৃণমূলের তোপ, পালটা দিল কমিশন
Connect with us

ভাইরাল খবর

ভোটার তালিকায় কুকুরের নাম? বিহার সরকারের বিরুদ্ধে তৃণমূলের তোপ, পালটা দিল কমিশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিহারের ভোটার তালিকায় কুকুর ও ট্রাক্টরের নাম! কারও নাম ‘ডগবাবু’, বাবার নাম ‘কুত্তাবাবু’, আর মায়ের নাম ‘কুত্তিয়াদেবী’! এমন বিস্ময়কর তথ্য সামনে এনে জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। এই তথ্যে ঘি ঢালে শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, “SIR-এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, অথচ কুকুরের নামেও ভোটার আইডি তৈরি করছে ওরা।”

সম্প্রতি রাজ্যের বাইরে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে ‘বাঙালি অস্মিতা’ ইস্যুকে জোরালো করেছে তৃণমূল। এরই মধ্যে বিহারে ‘SIR তালিকা’ নিয়ে তৃণমূলের কড়া অবস্থান রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দেয়। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) দাবি করেন, “এটা কি জাল না সত্যি, নির্বাচন কমিশন একটা কথাও বলছে না। বিহার সরকার ডিজিটাল সার্টিফিকেট দিয়েছে— যেখানে এক ব্যক্তির নাম ডগবাবু, পিতা কুত্তাবাবু, মাতা কুত্তিয়াদেবী। জেলার নাম, পিনকোড সব দেওয়া রয়েছে।”

আরও পড়ুনঃ প্রেমের সম্পর্ক থেকে মানসিক যন্ত্রণা, হেমতাবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী

অন্যদিকে, বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, “ভোটার তালিকা সংশোধনে ভয় পেয়ে তৃণমূল মিথ্যে প্রচার করছে। ওরা পাগল হয়ে গিয়েছে।”

Advertisement
ads

তবে এই পুরো বিষয়টিকে একপ্রকার ‘গুজব’ বলেই আখ্যা দিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, বিহারের কোনও বাসিন্দা এই ধরনের নাম বা তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেননি। কমিশনের দাবি, এমন কোনও তথ্য বা নথি বাস্তবে জমা পড়েনি— যা নিয়ে এত চর্চা হচ্ছে। ফলে তৃণমূলের করা অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন।

Continue Reading
Advertisement