রাজ্যের খবর
রাজারহাটে মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে! নেপথ্যে কি কারণ?
নিউজ ডেস্ক: রাজারহাটে মাকে খুন করলো নিজের সন্তান! রাজারহাটে এক বৈদিক ভিলেজের আবাসন থেকে ওই মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় ও উত্তেজনা ছড়িয়েছে। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করেছে ধৃত ছেলে।
মেঝে রক্ত মাখা শরীরে পরে রয়েছেন মহিলা। রক্তে ভাসছে ঘর, গলায় আঘাতের চিহ্ন। মৃতদেহের দূরে পড়ে ধারাল অস্ত্র। মৃতের গলায় গভীর আঘাতের দাগ। রাজারহাটে মাখে খুনের অভিযোগ। নিজের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ! প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ওই যুবকই তাঁর মাখে খুন করেছেন বলে।
রাজারহাটে বৈদিক ভিলেজের এক আবাসনে মা দেবযানী মজুমদার ( ৫৮ বয়স ) এবং ছেলে সৌমিক মজুমদার থাকতেন। এদিন শুক্রবার সকাল হতেই দেখা যায় তাজ্জব করা এক দৃশ্য! ঘরের মেঝে রক্তে ভেসে গেছে। পড়ে রয়েছেন মা। ঘটনার খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে রেকজোয়ানি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ময়নাতদন্ত করা হচ্ছে দেবযানী দেবীর।
আরও পড়ুন – কসবায় শিক্ষকদের মার এসআই-এর! দায়িত্ব থেকে সরাল লালবাজার
পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে নিজের মেক খুন করেছে তাঁর ছেলে। এদিকে খুনে ব্যবহৃত ছুরি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। খুনের ঘটনার অভিযোগ পুলিশ মৃতের ছেলে সৌমিককে মজুমদারকে গ্রেফতার করেছে। যদিও ধৃত ছেলে পুরো অভিযোগ অস্বীকার করেছে।
ধৃত যুবকের দাবি, আমি খুন করিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি এরকম অবস্থা। জানতে পারা যাচ্ছে, বেশ কয়েক বছর আগে চাকরি হারায় মেয়েটার ছেলে সৌমিক মজুমদার। চাকরি হারানোর পর থেকে তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিল সে। যার কারণে মায়ের সঙ্গে প্রতিদিনই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সেই অশান্তির জেরেই রাগের বসে মেক খুন করেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।
আরও পড়ুন – ১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, তিরন্দাজিতে ভারতের নতুন স্বপ্ন
