যাত্রীদের সুখবর, হাওড়া ডিভিশনে চালু হবে এসি লোকাল ট্রেন
Connect with us

ভারতীয় রেল

যাত্রীদের সুখবর, হাওড়া ডিভিশনে চালু হবে এসি লোকাল ট্রেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ (Sealdah) ডিভিশনের সাফল্যজনক এসি লোকাল (AC Local) চলাচলের পর এবার হাওড়া (Howrah) ডিভিশনের ব্যান্ডেল (Bandel) রুটেও চালু হচ্ছে এসি লোকাল। পূর্ব রেলের (Eastern Railway) জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর (Milind Deuskhar) জানিয়েছেন, পাশাপাশি আরও পাঁচটি নতুন এসি লোকাল রুট চালু করার পরিকল্পনা চলছে।

বর্তমানে শিয়ালদহ-কল্যাণী (Kalyani) এবং শিয়ালদহ-কৃষ্ণনগর (Krishnanagar) রুটে এসি লোকাল ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে জনপ্রিয়। যাত্রী সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায়, হাওড়া থেকে ব্যান্ডেল রুটে সমীক্ষা শেষে নতুন পরিষেবা শুরু করা হবে। গত বৃহস্পতিবার থেকে শিয়ালদহ-কল্যাণী রুটে নতুন একটি ট্রেন চালু হয়েছে এবং রবিবার পরীক্ষামূলকভাবে আরও একটি ট্রেন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) পণ্যবাহী ট্রেনের কারণে সাধারণ ট্রেনের সময়মতো চলাচলে সমস্যা তৈরি হওয়ার কথাও উল্লেখ করেছেন জেনারেল ম্যানেজার। ফলে পূর্ব রেলের ট্রেনের গতি কমে যাচ্ছে, যা হাওড়া ডিভিশনের পরিষেবাতেও প্রভাব ফেলছে।

শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, এসি লোকালের টিকিট বিক্রির সংখ্যা রেলের পূর্বানুমানের চেয়ে অনেক বেশি। শিয়ালদহ-কল্যাণী-রানাঘাট (Ranaghat) রুটে ১৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়েছে এবং কৃষ্ণনগর-শিয়ালদহ রুটেও ৯০ শতাংশ ছাড়িয়েছে। এই চাহিদা দেখে নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement