সরকারি ভ্যাকসিন না নিলে মিলবে না অন্নপূর্ণার টাকা! কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Connect with us

ভাইরাল খবর

সরকারি ভ্যাকসিন না নিলে মিলবে না অন্নপূর্ণার টাকা! কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উত্তরবঙ্গ সফরে তিনি জানান, প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য (Eligible) আবেদনকারীরাই পাবেন। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, সরকারি টিকাকরণ (Vaccination) সংক্রান্ত নির্ধারিত নিয়ম না মানলে অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা পাওয়া যাবে না।

মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের আবেদন (Application) গ্রহণের প্রক্রিয়া আরও প্রায় দু’মাস চলবে। তবে আবেদনপত্র জমা দেওয়ার আগে নতুন যোগ্যতার শর্তগুলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, অভারতীয় (Non-Indian) নাগরিক, সরকারি টিকা না নেওয়া পরিবার, তিনটি বিয়ে করেছেন এমন আবেদনকারী এবং সরকারি বিদ্যালয়ের পরিবর্তে শুধুমাত্র নির্দিষ্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যে সরকারি টিকার কথা বলেছেন, তা মূলত কেন্দ্রীয় সরকারের সর্বজনীন টিকাকরণ কর্মসূচি (Universal Immunization Programme – UIP)-এর আওতায় শিশুদের জন্য নির্ধারিত বাধ্যতামূলক টিকাগুলিকে বোঝানো হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্রেও পরিবারের সন্তানরা সরকারি টিকাকরণ সম্পূর্ণ করেছে কি না, সেই সংক্রান্ত তথ্য চাওয়া হচ্ছে।

Advertisement
ads ads

জাতীয় স্বাস্থ্য মিশনের (National Health Mission) অধীনে পরিচালিত এই কর্মসূচিতে শিশুদের একাধিক মারাত্মক রোগের বিরুদ্ধে বিনামূল্যে টিকা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বিসিজি (BCG), ওরাল পোলিও ভ্যাকসিন (OPV), হেপাটাইটিস-বি (Hepatitis-B), পেন্টাভ্যালেন্ট (Pentavalent), আইপিভি (IPV), রোটাভাইরাস (Rotavirus), পিসিভি (PCV), হাম-রুবেলা (MR), জাপানিজ এনসেফালাইটিস (Japanese Encephalitis), ডিপিটি/টিডি (DPT/Td)-সহ বয়সভিত্তিক একাধিক বাধ্যতামূলক টিকা।

সরকারের বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে শুধু আর্থিক যোগ্যতা নয়, সরকারি স্বাস্থ্যনীতি (Public Health Policy) এবং শিশুদের বাধ্যতামূলক টিকাকরণ সংক্রান্ত নিয়ম মেনেও চলতে হবে। তাই আবেদনকারীদের প্রয়োজনীয় নথি ও তথ্য যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।